Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
ফেনীতে আকস্মিক বন্যা, তিন ঘণ্টায় পরশুরামে পানির উচ্চতা বেড়েছে ৩.২ মিটার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 July, 2025, 01:30 pm
Last modified: 21 July, 2025, 01:57 pm

Related News

  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • রংপুর ও সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
  • ফেনীতে মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ চৌধুরী কারাগারে   
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট

ফেনীতে আকস্মিক বন্যা, তিন ঘণ্টায় পরশুরামে পানির উচ্চতা বেড়েছে ৩.২ মিটার

বন্যা সতর্কবার্তায় বলা হয়, ফেনী জেলার পরশুরামে পানি বর্তমানে বিপদসীমার চেয়ে ১৭২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
টিবিএস রিপোর্ট
21 July, 2025, 01:30 pm
Last modified: 21 July, 2025, 01:57 pm
ছবি: টিবিএস

ফেনীর পরশুরাম এলাকায় উজানের পানিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে ফেনী জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান টিবিএসকে বলেন, "ফেনীর পরশুরামে পানির উচ্চতা সকালে তিন ঘণ্টায় ৩.২১ মিটার বেড়ে যায়, যা অস্বাভাবিক। এতে আশপাশের এলাকা প্লাবিত হয়েছে এবং যা পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এ পানি অধিকাংশ উজানের।"

তিনি আরও বলেন, "গত ২৪ ঘণ্টায় (সকাল ৯ টা পর্যন্ত) পরশুরাম সংলগ্ন ভারতের বেলোনিয়ায় ৪১.৮ মিলিমিটার এবং ফেনীতে ৬০.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা পানি কিছুটা বৃদ্ধি করতে পারে। তবে এতোটা দ্রুত বৃদ্ধি পাওয়া সম্ভব নয়। এর অন্যতম উৎস ভারত থেকে আসা উজানের পানি।"

ভারতের বাঁধ খুলে দেওয়া হয়েছে কি-না এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই উল্লেখ করে সরদার উদয় রায়হান বলেন, "আমাদের জানানোও হয়নি।"

তবে যে বৃষ্টি হয়েছে তাতে এতোটা দ্রুত পানি বৃদ্ধি পাওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।

ছবি: টিবিএস

বন্যা সতর্কবার্তায় বলা হয়, ফেনী জেলার পরশুরামে গত ৩ ঘণ্টায় (সকাল ৬টা থেকে ৯টা) পানি ৩২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পানি বিপদসীমার চেয়ে ১৭২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল ৯টায় পরশুরামে পানির সমতল ছিল ১০.৮৩ মিটার।

আগামী ৬ ঘণ্টায় পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু নিয়ে পিএইচডি গবেষক ও আবহাওয়াবীদ মোস্তফা কামাল পলাশ বলেন, "ফেনী অঞ্চলের জন্য এটা বিপজ্জনক কারণ পানি বৃদ্ধির কারণ শুধু ভারতীয় বাঁধ খোলা।"

তিনি টিবিএসকে আরও বলেন, "আগামী ২৫-২৮ তারিখ সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে ভারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফেনী, ভারতের বেলোনিয়া এলাকাসহ আশপাশের অঞ্চলে। ফলে ভারতের অংশের বাঁধ খুলে দিয়ে পানি অপসারণ করে রাখতে পারে।"

তিনি বলেন, "এছাড়া এ সময়ে ঐ এলাকায় ইন্টারনাল (অভ্যন্তরীণ) পানি বৃদ্ধির কোনো সুযোগ নেই। কারণ গত তিন দিনে ফেনী, বেলোনিয়ায় খুব বেশি বৃষ্টি হয়নি।"

Related Topics

টপ নিউজ

বন্যা / পরশুরাম নদী / ফেনী / বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • রংপুর ও সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
  • ফেনীতে মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ চৌধুরী কারাগারে   
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net