Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বছরের প্রথমার্ধে ৩১% মুনাফা কমলেও ১১০% নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2025, 12:25 pm
Last modified: 17 July, 2025, 12:25 pm

Related News

  • গ্রামীণফোনের ১০৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা, ২০২৫ সালে মুনাফা কমেছে ১৯%
  • ‘শুল্কবিরোধীরা বোকা!’: প্রত্যেক আমেরিকানকে ২,০০০ ডলার লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
  • জানুয়ারি–সেপ্টেম্বরে গ্রামীণফোনের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন গ্রামীণফোনের সিইওসহ ৩ জন
  • গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০২৩ সালের হিসাব সংশোধন, মুনাফার বদলে দেখা গেল বড় ক্ষতি

বছরের প্রথমার্ধে ৩১% মুনাফা কমলেও ১১০% নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ২১ পয়সা।
টিবিএস রিপোর্ট
17 July, 2025, 12:25 pm
Last modified: 17 July, 2025, 12:25 pm
ছবি: সংগৃহীত।

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের মুনাফা ৩১ শতাংশ কমে ১,৫১৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

একই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এ লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ আগস্ট।

কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ২১ পয়সা।

এই সময়ে কোম্পানির রাজস্বও আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭,৯৩৮ কোটি টাকা।

তবে এপ্রিল-জুন প্রান্তিকে গ্রামীণফোনের মুনাফা ২ শতাংশ বেড়ে ৮৭৯ কোটি টাকা হয়েছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, "গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে আমরা একটি কঠিন অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছি, যা টেলিকমসহ সব খাতের ব্যবসার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে।"

"কঠিন সামষ্টিক-অর্থনৈতিক পরিবেশ সত্ত্বেও আমাদের কৌশলগত পদক্ষেপগুলো ইতিবাচক ফল দিতে শুরু করেছে," বলেন ইয়াসির আজমান। "এই প্রান্তিকে খরচ নিয়ন্ত্রণে কৃচ্ছ্রতা এবং ত্রৈমাসিক ভিত্তিতে রাজস্ব প্রবৃদ্ধির কারণে আগের বছরের তুলনায় নিট মুনাফা ২ শতাংশ বেড়েছে।"

তিনি আরও বলেন, "আমাদের অঙ্গীকারের অংশ হিসেবে শেয়ারহোল্ডারদের জন্য আমরা নিয়মিত ও নির্ভরযোগ্য লভ্যাংশ প্রদান অব্যাহত রাখব। ২০২৫ সালের প্রথমার্ধের জন্য আমরা প্রতি শেয়ারে ১১ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করছি।"

তিনি আরও বলেন, "চলতি বছর প্রথমবারের মতো বাংলাদেশের হাজিরা আন্তর্জাতিক রোমিংয়ে নিজেদের স্থানীয় মোবাইল ব্যালেন্স টাকায় ব্যবহার করতে পেরেছেন—এটি সরকারের সহযোগিতায় অর্জিত একটি বড় সাফল্য।"

"আমাদের রূপান্তরের যাত্রায় অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে ডিজিটাল প্রবৃদ্ধি। এ ক্ষেত্রে 'MyGP' অ্যাপ টেলিকম খাতে একটি মানদণ্ডে পরিণত হয়েছে। বর্তমানে এটি দেশের সবচেয়ে বড় স্থানীয় সেলফ-সার্ভিস অ্যাপ, যার মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ২ কোটি ২৫ লাখ এবং এই সংখ্যা ক্রমেই বাড়ছে," বলেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

গ্রামীণফোন / নগদ লভ্যাংশ / শেয়ারবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • গ্রামীণফোনের ১০৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা, ২০২৫ সালে মুনাফা কমেছে ১৯%
  • ‘শুল্কবিরোধীরা বোকা!’: প্রত্যেক আমেরিকানকে ২,০০০ ডলার লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
  • জানুয়ারি–সেপ্টেম্বরে গ্রামীণফোনের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন গ্রামীণফোনের সিইওসহ ৩ জন
  • গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০২৩ সালের হিসাব সংশোধন, মুনাফার বদলে দেখা গেল বড় ক্ষতি

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net