Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
স্পট মার্কেট থেকে আরও এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2025, 01:05 pm
Last modified: 15 July, 2025, 01:09 pm

Related News

  • জ্বালানি সরবরাহে উন্নতি হলেও পাম্পে লম্বা লাইন কমানোর মতো বাড়েনি
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • আগামীকাল বিকেলের মধ্যে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ: পাম্প মালিক সমিতি
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

স্পট মার্কেট থেকে আরও এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

এই অনুমোদনের মাধ্যমে ২০২৫ সালে স্পট মার্কেট থেকে মোট ৩৩ কার্গো এলএনজি কেনা হচ্ছে।  
টিবিএস রিপোর্ট
15 July, 2025, 01:05 pm
Last modified: 15 July, 2025, 01:09 pm
ফাইল ছবি/সংগৃহীত

স্পট মার্কেট থেকে আরও এক কার্গো এলএনজি (লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির ২৭তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি উপস্থাপন করলে তা অনুমোদন দেওয়া হয় বলে অর্থ বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই অনুমোদনের মাধ্যমে ২০২৫ সালে স্পট মার্কেট থেকে মোট ৩৩ কার্গো এলএনজি কেনা হচ্ছে।  

নতুন করে অনুমোদিত কার্গো সরবরাহ করবে কাতারভিত্তিক প্রতিষ্ঠান এম/এস কাতারএনার্জি ট্রেডিং এলএলসি। আগামী ৪ থেকে ৫ আগস্টের মধ্যে এই এলএনজি সরবরাহ করা হবে। 

প্রতিষ্ঠানটি প্রতি ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি ১৩.২৪ মার্কিন ডলারে সরবরাহ করবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৫৫৬,৭৬,৫০,৯০৫.৬০ টাকা (পাঁচশত ছাপ্পান্ন কোটি ছিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার নয়শত পাঁচ দশমিক ছয় শূন্য টাকা)।

এর আগে গত ৮ জুলাই কমিটি চলতি বছরে স্পট মার্কেট থেকে সর্বশেষ এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড আগামী ২৮ বা ২৯ জুলাই ওই এলএনজি সরবরাহ করবে। প্রতিষ্ঠানটি প্রতি ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি দিচ্ছে ১২.৬২ মার্কিন ডলারে। এক কার্গো এলএনজির মোট দাম পড়বে ৫৩১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৩৪৫ টাকা।

সেই হিসাবে আজ অনুমোদন পাওয়া কার্গো কিনতে সরকারকে প্রায় ২৫ কোটি টাকা বেশি ব্যয় করতে হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমান সময়ে আন্তর্জাতিক বাজারে এলএনজির দামে বড় ধরনের পরিবর্তন আসেনি।

এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গণপূর্ত বিভাগের আরও দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্থাপনের প্রস্তাব।

Related Topics

টপ নিউজ

এলএনজি কার্গো / এলএনজি / জ্বালানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • জ্বালানি সরবরাহে উন্নতি হলেও পাম্পে লম্বা লাইন কমানোর মতো বাড়েনি
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • আগামীকাল বিকেলের মধ্যে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ: পাম্প মালিক সমিতি
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net