Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
তারেক রহমানকে নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2025, 07:55 pm
Last modified: 13 July, 2025, 07:58 pm

Related News

  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • এনসিপিতে যোগ দিলেন যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি
  • মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বড় সমাবেশের প্রস্তুতি বিএনপির
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে সাংবাদিক মাসুদ কামাল যা বললেন

তারেক রহমানকে নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘ম্যাডাম জেলে যাওয়ার পর আমি সরাসরি তারেক রহমানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি দেখেছি, তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা রয়েছে, যা খুব কম রাজনীতিকের মধ্যে দেখা যায়। তিনি অতি অল্প সময়ে বিশাল জনগোষ্ঠীকে সংগঠিত করতে পারেন।’
টিবিএস রিপোর্ট
13 July, 2025, 07:55 pm
Last modified: 13 July, 2025, 07:58 pm
গুলশানের হোটেল লেকশোরে এক আলোচনা সভায় মির্জা ফখরুল। ছবি: টিবিএস

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। এই চক্রান্তের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধবংস করে দেওয়ার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিশ্চিহ্ন করে দেওয়া, তাকে 'খারাপ জায়গায়' ফেলে দেওয়ার চেষ্টা করা।'

রোববার (১৩ জুলাই) বিকেলে গুলশানের হোটেল লেকশোরে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'তারেক সাহেবের কাছে এই নেতৃত্ব এসেছে অনেক দিক দিয়ে। পারিবারিক দিকটি অনেকে বলেন, যদিও আমার তা শুনতে ভালো লাগে না। এতে তারেক রহমানকে খাটো করা হয়। তার যে নিজস্ব গুণ ও সত্তা রয়েছে, সেটিকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে ছোট করে দেখা হয়। অথচ তার যে গুণগুলো রয়েছে, সেগুলোর কারণেই তিনি আজকে এই জায়গায় এসেছেন, না হলে পারতেন না।'

তিনি বলেন, 'ম্যাডাম জেলে যাওয়ার পর আমি সরাসরি তারেক রহমানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি দেখেছি, তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা রয়েছে, যা খুব কম রাজনীতিকের মধ্যে দেখা যায়। তিনি অতি অল্প সময়ে বিশাল জনগোষ্ঠীকে সংগঠিত করতে পারেন। বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত পৌঁছে গেছেন বলেই এটা সম্ভব হয়েছে।'

২০০২ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফরের একটি ঘটনা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, 'ওই সফরে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন ম্যাডাম। আমার পাশে ছিলেন আমান উল্লাহ আমান, তার পাশেই ছিলেন তারেক রহমান। ম্যাডাম যখন চীনের প্রধানমন্ত্রীর সামনে গিয়ে তাকে বললেন, 'মাই সান', তখন প্রধানমন্ত্রী তার [তারেক রহমান] হাত শক্ত করে ধরে ঝাঁকি দিয়ে বলেছিলেন, 'কেরি দ্য ফ্ল্যাগ অব ইউর ফাদার অ্যান্ড মাদার'।"

তিনি আরও বলেন, 'তারেক রহমান সাহেব মাথা নত করেননি, তার মায়ের মতোই। তার মা যেমন মাথা নত করেননি, তিনিও করেননি। নিঃসন্দেহে তিনি আমাদের আশা, আমাদের ভবিষ্যৎ।'

বিএনপির সমর্থিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগারদের বিগত আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করে সব সময় তাদের পাশে থাকার আশ্বাসও দেন মির্জা ফখরুল।

'তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ' শীর্ষক গ্রন্থ প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থটি সম্পাদনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন শহীদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খান, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহিদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সাথাওয়াত হোসেন সায়ন্থসহ বিএনপির মতাদর্শের অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগাররা বক্তব্য রাখেন।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / বিএনপি / তারেক রহমান / খালেদা জিয়া / বাংলাদেশ জাতীয়তাবাদী দল / বিএনপি মহাসচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • এনসিপিতে যোগ দিলেন যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি
  • মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বড় সমাবেশের প্রস্তুতি বিএনপির
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে সাংবাদিক মাসুদ কামাল যা বললেন

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net