Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
কক্সবাজারে সৈকতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১

বাংলাদেশ

নুপা আলম
09 July, 2025, 11:15 am
Last modified: 09 July, 2025, 11:15 am

Related News

  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
  • ভারী বর্ষণে কক্সবাজারে চার স্থানে পাহাড়ধস: রোহিঙ্গা ক্যাম্পে ৮ জনসহ ৯ জনের মৃত্যু
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী

কক্সবাজারে সৈকতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১

গত মঙ্গলবার সকালে ৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। তারা কক্সবাজারের হিমছড়ি সৈকতে ঘুরতে গেলে তাদের মধ্যে ৩ জন সমুদ্রে ভেসে যান।
নুপা আলম
09 July, 2025, 11:15 am
Last modified: 09 July, 2025, 11:15 am
প্রতীকী। ছবি: সংগৃহীত

কক্সবাজারে সৈকতের হিমছড়ি পয়েন্ট সাগরে গোসলে নেমে আসিফ আহমেদ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।

বুধবার সকাল ৮ টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্ট এলাকায় মরদেহটি ভেসে আসে বলে জানান, সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি।

মৃত উদ্ধার হওয়া আসিফ আহমেদ বগুড়া সদরের দক্ষিণ নারুলী এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

এর আগে ঘটনার পরপরই মৃত উদ্ধার হয়েছে কে এম সাদমান রহমান ওরফে সাবাব (২১)। তিনি ঢাকার মিরপুর থানার এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে।

ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে, বগুড়া সদরের দক্ষিণ নিধনিয়া দক্ষিণ পাড়ার মো. আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান।

দুজন মৃত ও নিখোঁজ থাকা একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ সেশনের প্রথমবর্ষের শিক্ষার্থী।

সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার ওসমান গণি বলেন, বুধবার সকাল ৮ টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্ট সাগরে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা লাইফ গার্ড কর্মীদের খবর দেয়। পরে লাইফ গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেছে। ঘটনায় নিখোঁজদের বন্ধু ও স্বজনদের দেওয়া ছবি দেখে মৃতদেহটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকালে ৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। এক পর্যায়ে তারা হিমছড়ি সৈকতে ঘুরতে যায়। পরে তাদের মধ্যে দুইজন বাঁধের উপরে বসে ছিল এবং অপর ৩ জন বাঁধের নিচে নেমে সাগরে গোসল করছিল। এসময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে সাদমান রহমান ওরফে সাবাব'কে মৃত অবস্থায় উদ্ধার করলেও অপর দুইজন ভেসে যায়।

ঘটনার পর থেকে বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল সাগরের বিভিন্ন পয়েন্টে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালালেও মঙ্গলবার রাত পর্যন্ত সন্ধান মিলেনি।
 
Related Topics

টপ নিউজ

কক্সবাজার / চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / শিক্ষার্থী / নিখোঁজ / সমুদ্রে নিখোঁজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
  • ভারী বর্ষণে কক্সবাজারে চার স্থানে পাহাড়ধস: রোহিঙ্গা ক্যাম্পে ৮ জনসহ ৯ জনের মৃত্যু
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net