Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
অবৈধ সম্পদ অর্জনের দায়ে রাজশাহীর আ. লীগ নেতা বেন্টুর নামে দুদকের মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2025, 06:25 pm
Last modified: 29 June, 2025, 06:27 pm

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ

অবৈধ সম্পদ অর্জনের দায়ে রাজশাহীর আ. লীগ নেতা বেন্টুর নামে দুদকের মামলা

দুদকের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলেই বেন্টু পরিবারের সম্পদ অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে দেখা যায়, আজিজুল আলম বেন্টু, তার স্ত্রী নাসিমা আলম এবং পুত্র রুহিত আমিনের নামে ৩৬টি দলিলের মাধ্যমে ৯.৪০ একর জমি রয়েছে। মোট স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ১৮ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৪৫৮ টাকা বলে দুদক জানিয়েছে।
টিবিএস রিপোর্ট
29 June, 2025, 06:25 pm
Last modified: 29 June, 2025, 06:27 pm
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, তার স্ত্রী ও পুত্র। ছবি: সংগৃহীত

ভুয়া আয়কর নথি ব্যবহার করে প্রায় ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৯ জুন) সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলেই বেন্টু পরিবারের সম্পদ অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে দেখা যায়, আজিজুল আলম বেন্টু, তার স্ত্রী নাসিমা আলম এবং পুত্র রুহিত আমিনের নামে ৩৬টি দলিলের মাধ্যমে ৯.৪০ একর জমি রয়েছে। মোট স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ১৮ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৪৫৮ টাকা বলে দুদক জানিয়েছে।

এর মধ্যে বেন্টু দুদকে যে সম্পদ বিবরণী দিয়েছেন, তাতে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৭ কোটি ৬৪ লাখ ২৬ হাজার ৯৪৫ টাকা। তবে অনুসন্ধানে তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আরও ১০ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৬৮১ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।

দুদক জানিয়েছে, বেন্টুর স্ত্রী নাসিমা আলম একজন গৃহিণী হলেও তার নামে আয়কর নথি খোলা হয়েছে (টিআইএন নম্বর: ৫৮৫৬৫৯৪৭৫১৯৬)। ২০২৩-২৪ করবর্ষে দাখিলকৃত নথি অনুযায়ী তার নামে ১ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ৯৬৭ টাকার সম্পদ রয়েছে।

তবে অনুসন্ধানে তার আয়ের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। দুদকের দাবি, স্বামী বেন্টুর অর্জিত সম্পদ নিজের নামে আয়কর ফাইলে দেখিয়ে এ নথি তৈরি করা হয়েছে।

একইভাবে ছেলে রুহিত আমিন, যিনি একজন ছাত্র, তার নামেও আয়কর নথি খোলা হয়েছে (টিআইএন নম্বর: ৫৯২৮১৫৩২০৬০৩)। ২০২৩-২৪ করবর্ষে দাখিল করা নথি অনুযায়ী তার নামে ৭৮ লাখ ৫২ হাজার ৭৫৯ টাকার সম্পদ রয়েছে।

অনুসন্ধানে তারও আয়ের বৈধ কোনো উৎস মেলেনি। দুদক বলছে, রুহিতের আয়কর ফাইলেও মূলত বাবা বেন্টুর সম্পদ দেখানো হয়েছে। আয়কর নথি অনুযায়ী, বেন্টু স্ত্রী ও পুত্রকে গাড়ি কেনার জন্য ৬৪ লাখ ৭৬ হাজার টাকা দিয়েছেন।

দুদক বলছে, স্বামী ও পিতার অবৈধভাবে অর্জিত সম্পদ বৈধ করার অসৎ উদ্দেশ্যে স্ত্রী নাসিমা আলম ও পুত্র রুহিত আমিন নিজ নিজ নামে আয়কর নথি খুলে সম্পদ অর্জনের তথ্য দেখিয়েছেন। তারা অবৈধভাবে এ সম্পদ নিজেদের নামে রেখে ও ভোগদখল করে দণ্ডনীয় অপরাধ করেছেন। এ কারণে মামলায় বেন্টুর পাশাপাশি তার স্ত্রী ও পুত্রকেও আসামি করা হয়েছে।

রাজশাহী নগরীর একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, আজিজুল আলম বেন্টু স্থানীয়ভাবে 'বালু বেন্টু' নামে পরিচিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে তিনি একচেটিয়া বালু ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। প্রভাব খাটিয়ে কম মূল্যে বালুমহাল ইজারা নিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি।

তারা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বেন্টু আত্মগোপনে রয়েছেন।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, মামলা দায়েরের পর নথি রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
 
Related Topics

টপ নিউজ

দুদক / দুদকের মামলা / অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ / রাজশাহী / আওয়ামী লীগ নেতা / আয়কর নথি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net