Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
আগস্টে ঢাকার ৩ এলাকায় নামছে ই-রিকশা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 June, 2025, 02:15 pm
Last modified: 28 June, 2025, 02:20 pm

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রাজধানীতে নারীর মৃত্যু
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

আগস্টে ঢাকার ৩ এলাকায় নামছে ই-রিকশা

শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। 
টিবিএস রিপোর্ট
28 June, 2025, 02:15 pm
Last modified: 28 June, 2025, 02:20 pm

আগামী আগস্ট মাস থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের তিন এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ব্যাটারিচালিত ই-রিকশা। প্রাথমিকভাবে উত্তরা, ধানমন্ডি ও পল্টনে চালু হলেও পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এই যানবাহন চালুর পরিকল্পনা রয়েছে।

শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। 

তিনি বলেন, "বর্তমানে চলমান রিকশাগুলো এখনই উঠিয়ে ফেলার পরিকল্পনা নেই। সেগুলোর পাশাপাশি নতুন ই-রিকশা চলবে এবং ধাপে ধাপে পুরোনো রিকশা কমিয়ে আনা হবে।"

স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে ও ব্র্যাকের সহযোগিতায় চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে মাস্টার ট্রেইনার গড়ে তোলা হবে, যারা পরে অন্যান্য চালকদের প্রশিক্ষণ দেবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, "ঢাকার রিকশা সমস্যা দীর্ঘদিনের ও জটিল একটি বিষয়। সকলের বৃহৎ প্রচেষ্টার ফলাফল হচ্ছে আজকের এই অবস্থা।" 

তিনি বলেন, "লাইসেন্স প্রক্রিয়া পুরোপুরি অনলাইনভিত্তিক করা হবে, যাতে কেউ আর ঘুষ দিয়ে লাইসেন্স নিতে না পারে। লাইসেন্স ছাড়া কেউ রাস্তায় নামতে পারবে না। আমরা জোন নির্দিষ্ট করে দেবো এবং নির্দিষ্ট সংখ্যক চলাচল করতে পারবে।"

মাস্টার ট্রেইনার তৈরির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী, যুব মহিলা ও পুরুষদের মধ্য থেকে ২০০ জন এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে ১০০ জনসহ মোট ৩০০ জন প্রশিক্ষণার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত ১০টি ভেন্যুতে প্রথম পর্যায়ে ২০০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী জুলাই মাসে অবশিষ্ট ১০০ জনের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। পরে এসব মাস্টার ট্রেইনার মাঠপর্যায়ে চালকদের প্রশিক্ষণ দেবেন।

এছাড়া ইতোমধ্যে 'তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড মডেল ডিজাইন ও স্পেসিফিকেশন' অনুমোদিত হয়েছে। এই মডেল সংক্রান্ত তথ্য ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের সব সিটি করপোরেশনে পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া যায়।

অনুষ্ঠান থেকে জানানো হয়, ই-রিকশা চলাচলের জন্য একটি নীতিমালা প্রস্তুত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে 'সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল প্রবিধান, ২০২৫'। এই নীতিমালায় ই-রিকশা কোন রাস্তায় চলবে, কীভাবে চলবে এবং কী কী নিষেধাজ্ঞা মানতে হবে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, ই-রিকশা শুধুমাত্র সিটি করপোরেশন এবং ট্রাফিক পুলিশের নির্ধারিত রাস্তায় চলবে। হাইওয়ে, এক্সপ্রেসওয়ে বা বাস চলাচলের সড়কে এটি চলবে না এবং অনুমোদনহীন সড়ক বা ফুটপাথেও চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। চালকদেরকে বাম লেনে চলতে হবে, যানজট সৃষ্টি করা যাবে না এবং চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। সিটি করপোরেশনের নির্ধারিত এলাকার বাইরে ই-রিকশা চালানো যাবে না এবং যাত্রী বা মালামাল বহনের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা মানতে হবে। 

এছাড়া, উচ্চ শব্দের হর্ণ (বিশেষ করে ৪০ ডেসিবেল এর বেশি) ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ই-রিকশা / ব্যাটারি রিকশা / রিকশা / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রাজধানীতে নারীর মৃত্যু
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net