Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
মেহেরপুর ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশ ইন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2025, 04:05 pm
Last modified: 26 June, 2025, 05:58 pm

Related News

  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি   
  • প্রশাসনের অবহেলায় চট্টগ্রাম-কক্সবাজারের বন্যাকবলিতরা সহায়তা বঞ্চিত: নাহিদ ইসলাম
  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

মেহেরপুর ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশ ইন

পুশ ইন হওয়া ব্যক্তিরা জানান, বিএসএফ তাদের সীমান্তের গেট দিয়ে বের করে দেয়। সেখান থেকে বের হয়ে আসার সময় আমাদের বিজিবি আটক করে।
টিবিএস রিপোর্ট
26 June, 2025, 04:05 pm
Last modified: 26 June, 2025, 05:58 pm
মৌলভীবাজারে পুশ ইন করা ব্যক্তিরা। ছবি: টিবিএস

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে আটজন নারী, পুরুষ ও শিশুকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার সকালে রংমহল সীমান্তের ১৩৬ ও ১৩৭ নম্বর পিলারের মাঝামাঝি তারকাঁটার বেড়া পার করে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

পুশ ইন হওয়া ব্যক্তিরা হলেন- টিটু শেখ (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), আমিনুল ইসলাম (২৮), আবেজান খাতুন (৪০), ফাইমা আক্তার (২৭), নাছিমা আক্তার (৩৬), রহিম (৫) রোহান (৩)।

গাংনী উপজেলার রংমহল বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, পুশ ইনকৃত ব্যক্তিরা সীমান্তবর্তী সড়ক দিয়ে দেশের ভেতরের দিকে আসার সময় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করে।

কথাবার্তায় অসংগতি মনে হওয়ায় বিজিবি সদস্যরা তাদের আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পুশ ইন হওয়া আটজনের মধ্যে দুইজন শিশু, তিনজন নারী এবং তিনজন পুরুষ।

পুশ ইন হওয়া ব্যক্তিরা জানান, বিএসএফ তাদের সীমান্তের গেট দিয়ে বের করে দেয়। সেখান থেকে বের হয়ে আসার সময় আমাদের বিজিবি আটক করে।

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী সকালে তারকাঁটার বেড়া পার করে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। বিজিবি তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে ২৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে ১৯ জনকে পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাতে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুরসহ ১৯ জনকে পুশইন করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ভোরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে নারী পুরুষ ও শিশুরসহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় এলাকাবাসী তাদেরকে একটি বাড়িতে দেখে থানা পুলিশকে খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।

ওসি বলেন, আটককৃতদের  বাড়ি বাংলাদেশের নড়াইল, যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় অবস্থিত। আটককৃতদের মাঝে পুরুষ ছয় জন, মহিলা নয় জন এবং শিশু চার জন।

অপরদিকে, কমলগঞ্জ উপজেলার দলই সীমান্ত দিয়ে আরও ছয় জনকে পুশইন করেছে বিএসএফ বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এস এম জাকারিয়া। তাদেরকে স্থানীয় বিওপিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
 
Related Topics

টপ নিউজ

পুশ ইন / মেহেরপুর / বিজিবি / বিএসএফ / বিজিবি-বিএসএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি   
  • প্রশাসনের অবহেলায় চট্টগ্রাম-কক্সবাজারের বন্যাকবলিতরা সহায়তা বঞ্চিত: নাহিদ ইসলাম
  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net