Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি   

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 July, 2026, 10:50 pm
Last modified: 12 July, 2026, 10:58 pm

Related News

  • মৌলভীবাজারে সীমান্তে বিজিবির সাথে ‘গোলাগুলির’ পর পিস্তল-ইয়াবাসহ ভারতীয় ‘চোরাকারবারি’ আটক
  • কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
  • অবৈধভাবে সীমানা অতিক্রম, জুনে বিজিবির হাতে আটক ৩৩২ জন
  • মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতেই ফেরত পাঠানোর দাবি বিজিবির

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি   

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক জানান, ঘটনার পর টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি পরিচালনা করে কাউকে পায়নি। গুলিবর্ষণে কেউ আহত হয়নি। ঘটনার প্রেক্ষিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
12 July, 2026, 10:50 pm
Last modified: 12 July, 2026, 10:58 pm
ফাইল ছবি: বাসস

সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় রাত্রিকালীন টহল পরিচালনাকালে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (১২ জুলাই) ভোররাতে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক কাজী আশিকুর রহমান বলেন, 'তলুইগাছা বিওপির একটি নিয়মিত রাত্রিকালীন টহল দল দায়িত্ব পালনকালে সীমান্ত মেইন পিলার ১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে কিছু লোকের নড়াচড়া ও কথাবার্তার শব্দ শুনতে পায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় টহল দল সতর্কতা অবলম্বন করে তাৎক্ষণিকভাবে শব্দের উৎসের দিকে অগ্রসর হয়। পরবর্তীতে টহল দল জিরো লাইন হতে বাংলাদেশের আনুমানিক ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি নামক স্থানে দুইজন অজ্ঞাতনামা চোরাকারবারিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখতে পায়।' 

বিজিবি অধিনায়ক জানান, টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত স্থান পরিবর্তনের চেষ্টা করলে টহল দল উচ্চস্বরে তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করার জন্য একাধিকবার নির্দেশ প্রদান করে। কিন্তু তারা নির্দেশ অমান্য করে দ্রুত ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। তারা দ্রুত পালিয়ে যেতে থাকায় টহল দল তাদের ধাওয়া করে এবং নিরাপত্তার দিক বিবেচনা করে ভীতি প্রদর্শন ও তাদের গতিরোধের উদ্দেশ্যে ভারতীয় চোরাকারবারিদের ওপর বিজিবি গুলিবর্ষণ করে। ফলে চোরাকারবারিদের পরিকল্পনা ব্যর্থ হয় এবং তারা আতঙ্কিত হয়ে সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে রাতের অন্ধকারের সুযোগে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। 

তিনি আরও জানান, ঘটনার পর টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি পরিচালনা করে কাউকে পায়নি। গুলিবর্ষণে কেউ আহত হয়নি। ঘটনার প্রেক্ষিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা সীমান্ত / চোরাকারবারি / বিজিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • মৌলভীবাজারে সীমান্তে বিজিবির সাথে ‘গোলাগুলির’ পর পিস্তল-ইয়াবাসহ ভারতীয় ‘চোরাকারবারি’ আটক
  • কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
  • অবৈধভাবে সীমানা অতিক্রম, জুনে বিজিবির হাতে আটক ৩৩২ জন
  • মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতেই ফেরত পাঠানোর দাবি বিজিবির

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net