Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
আশুলিয়ায় পোশাক কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2025, 06:10 pm
Last modified: 21 June, 2025, 06:15 pm

Related News

  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের ড্রোন উৎপাদন নিয়ে কে কী মনে করে, তাতে কিছু যায়-আসে না: পররাষ্ট্র উপদেষ্টা
  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান

আশুলিয়ায় পোশাক কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

কারখানাটির সিনিয়র ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলাম জানান, গোডাউন থেকে ১০ টন ফেব্রিক্স, ৫ টন সুতা ও দুটি কম্পিউটারসহ আনুমানিক ১ কোটি ৬০ হাজার টাকার মালামাল লুট করে দুটি ট্রাকে করে নিয়ে যায়।
টিবিএস রিপোর্ট
21 June, 2025, 06:10 pm
Last modified: 21 June, 2025, 06:15 pm
হক অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড। ছবি: টিবিএস

ঢাকার আশুলিয়ার বারইপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে হক অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের কারখানাটিতে এ ঘটনা ঘটে।

কারখানাটির সিনিয়র ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলাম জানান, রাত ৩টার দিকে ১৫-১৬ জনের একটি ডাকাত দল কারখানার পেছনের একটি গেট টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে টিনশেডের নিটিং সেকশনে থাকা দুইজন অপারেটর এবং দায়িত্বে থাকা দুই নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে গোডাউন থেকে ১০ টন ফেব্রিক্স, ৫ টন সুতা ও দুটি কম্পিউটারসহ আনুমানিক ১ কোটি ৬০ হাজার টাকার মালামাল লুট করে দুটি ট্রাকে করে নিয়ে যায়। ডাকাতদের কাছে পিস্তল, রামদাসহ দেশীয় অস্ত্র ছিল বলেও তিনি জানান।

বিষয়টি নিয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমরা বিষয়টি জেনেছি, জেলা পুলিশ এটি নিয়ে কাজ করছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, মালামালের পরিমাণ এখনও নিশ্চিত নয়। কর্তৃপক্ষ হিসাব করছে। লিখিত অভিযোগ বা মামলা পেলে বিষয়টি স্পষ্ট হবে।

Related Topics

টপ নিউজ

আশুলিয়া / কারখানা / ডাকাতি / মালামাল লুট / সুতা কারখানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের ড্রোন উৎপাদন নিয়ে কে কী মনে করে, তাতে কিছু যায়-আসে না: পররাষ্ট্র উপদেষ্টা
  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net