Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
ঢাকায় ফের ভিসা দপ্তর চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 June, 2025, 04:40 pm
Last modified: 17 June, 2025, 05:06 pm

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • জাল ভিসা ধরা: শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠেননি ৬১ যাত্রী
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

ঢাকায় ফের ভিসা দপ্তর চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বর্তমানে অস্ট্রেলিয়ায় ৬৫ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন এবং আরও ১৪ হাজার শিক্ষার্থী রয়েছেন জানিয়ে হাইকমিশনার বলেন, ‘ভিসা আবেদন অনলাইনে জমা দেওয়া যাবে। 
টিবিএস রিপোর্ট
17 June, 2025, 04:40 pm
Last modified: 17 June, 2025, 05:06 pm

ছবি: চিফ অ্যাডভাইজর জিওবি

ঢাকায় ভিসা প্রকিয়াকরণ দপ্তর পুনরায় চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাতে তিনি দেশটির প্রতি ধন্যবাদ জানান।

বর্তমানে অস্ট্রেলিয়ায় ৬৫ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন এবং আরও ১৪ হাজার শিক্ষার্থী রয়েছেন জানিয়ে হাইকমিশনার বলেন, 'ভিসা আবেদন অনলাইনে জমা দেওয়া যাবে। 

বৈঠকে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার প্রচেষ্টা, নির্বাচনি প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। 

সংস্কার কার্যক্রমের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 'এক বিশৃঙ্খল পরিস্থিতির পর আমরা ধারাবাহিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের মনোযোগ সাংবিধানিক, বিচার বিভাগীয় এবং প্রশাসনিক সংস্কারের ওপর। এগুলো শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার ভিত্তি। খুব সুন্দর একটা পরিবর্তন নিশ্চিত করার জন্য আমরা সব রাজনৈতিক দলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং আগামী মাসে আমরা ঐতিহাসিক জুলাই বিপ্লবের বার্ষিকীতে জুলাই সনদ ঘোষণা করব।' 

ছবি: চিফ অ্যাডভাইজর জিওবি

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েও কথা বলেন ড. ইউনূস। বলেন, 'বছরের পর বছর ধরে মানুষ বিশেষ করে যারা প্রথমবার ভোটার হয়েছেন, তারা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আমি বিশ্বাস করি এটি একটি উৎসবমুখর এবং আশাব্যঞ্জক উপলক্ষ হবে।' 

নির্বাচন ঘিরে সহায়তা নিয়ে মিস রাইল বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি এবং পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার জন্য ইউএনডিপির মাধ্যমে ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করবে অস্ট্রেলিয়া।'

দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে রাইল বলেন, 'আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে। গত পাঁচ বছর ধরে এটি গড়ে ১৬.২ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।'

হাইকমিশনার অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের অবদানের কথাও তুলে ধরেন বলেন, 'অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশের তিন হাজারেরও বেশি অ্যালামনাইয়ের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে, যারা বাংলাদেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।'

এ সময় ড. ইউনূস অস্ট্রেলিয়াকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রদত্ত বৃত্তির সংখ্যা বাড়াতে উৎসাহিত করেন।

রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে গিয়ে অধ্যাপক ইউনূস বাংলাদেশে বসবাসকারী ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়ে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

ভিসা / অস্ট্রেলিয়া / প্রধান উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • জাল ভিসা ধরা: শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠেননি ৬১ যাত্রী
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net