Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
রাজশাহীর পদ্মায় দেখা মিললো বিলুপ্ত ঘোষণা করা মিঠাপানির কুমিরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2025, 09:40 am
Last modified: 21 October, 2025, 02:15 pm

Related News

  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 
  • কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকার সড়কে ফাটল
  • বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে, বিক্রি হচ্ছে ১,৪০০-১,৮০০ টাকা দরে
  • রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত নিম্নাঞ্চল
  • রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে

রাজশাহীর পদ্মায় দেখা মিললো বিলুপ্ত ঘোষণা করা মিঠাপানির কুমিরের

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, ২০০০ সালে আইইউসিএন মিঠা পানির কুমিরকে বিলুপ্ত ঘোষণা করে।
টিবিএস রিপোর্ট
21 October, 2025, 09:40 am
Last modified: 21 October, 2025, 02:15 pm
ছবি: উম্মে খাদিজা ইভা

প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন থেকে বিলুপ্ত ঘোষণা করা এক কুমিরের দেখা মিলেছে রাজশাহীর পদ্মা নদীতে। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চর মাঝারদিয়া এলাকায় এ দৃশ্য দেখেন বন্যপ্রাণী আলোকচিত্রী ও উদ্ধারকর্মী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা। তারা পাখির ছবি তুলতে গিয়ে কুমিরটি দেখতে পান।

ইমরুল কায়েস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা চরে গিয়ে পাখির ছবি তুলছিলেন। প্রায় এক ঘণ্টা পর ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর থেকে ফোন আসে—পদ্মায় কুমির দেখা গেছে।

তিনি বলেন, 'আমরা সঙ্গে সঙ্গে কুমিরের খোঁজে বের হই। সীমান্তবর্তী এলাকায় গিয়ে রাখাল বালককে জিজ্ঞেস করলে সে জানায়, একটি খাঁড়িতে কুমির দেখেছিল। সেখানে খুঁজেও কুমিরের দেখা না পেয়ে আমরা ফিরে আসার সিদ্ধান্ত নিই।'

ফিরে আসার আগে ইমরুল ড্রোন উড়ান। তিনি বলেন, 'কাশবনের ফাঁকে কোথাও কুমির আছে কিনা দেখছিলাম। হঠাৎ নদীর পানিতে ত্রিভুজাকৃতির কিছু দেখতে পাই। কাছে যেতেই বোঝা যায়, সেটি কুমির। ড্রোনে ভিডিও নিতে নিতে আমরা কুমিরের দিকে এগোই। আমার স্ত্রী ক্যামেরায় ছবি তোলে, আমিও ড্রোনে আরও কিছু ছবি নিই।'

তিনি আরও জানান, কুমিরটি দেখা গেছে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৪৫০ মিটার ভেতরে। পদ্মার ওই অংশটি ত্রিভুজাকৃতিতে ভারতের দিকে ঢুকে গেছে এবং পানির গভীরতাও বেশি। ইমরুলের ধারণা, সেখানেই কুমিরের আশ্রয়স্থল এবং সেখান থেকে একটি কুমির বাংলাদেশের অংশে প্রবেশ করেছে।

ইমরুল বলেন, 'বন্যপ্রাণীর কোনো সীমান্তরেখা নেই। যেমন পদ্মার চরে বন্য শূকর দেখা যায় না, কিন্তু সীমান্তের ওপারে ভারতের বনের অংশে পাওয়া যায়।' দম্পতি জানান, তারা আরও এক সপ্তাহ পর আবারও সেখানে গিয়ে পর্যবেক্ষণ করবেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, ২০০০ সালে আইইউসিএন মিঠা পানির কুমিরকে বিলুপ্ত ঘোষণা করে।

তিনি বলেন, 'তবে গত কয়েকবছরের রাজশাহীর চারঘাট, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে মিঠা পানির কুমির দেখা গেছে।।তবে সেগুলো ছিলো অপ্রাপ্ত বয়স্ক। বৃহস্পতিবার যেটা দেখা গেছে সেটা প্রাপ্ত বয়স্ক।'

তিনি আরও বলেন, 'এটা ভারত থেকে আসাও হতে পারে, আবার এই অঞ্চলে কুমির আবার ফিরে আসছে এটাও হতে পারে।'

আইইউসিএনের মুখ্য গবেষক এ বি এম সারোয়ার আলম (সীমান্ত দীপু) বলেন, '২০১৫ সালে মিঠাপানির কুমিরকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর পাবনায় একটি, অন্যত্র আরও দুটি দেখা যায়—যেগুলো বর্তমানে সুন্দরবনের করমজল সেন্টারে রাখা আছে।'

তিনি জানান, রাজশাহীর কুমিরটি বাংলাদেশের প্রকৃতিতে বেড়ে ওঠা নয়, বরং এটি ভারতের চাম্বুল নদ থেকে আসতে পারে।

আইইউসিএনের এই গবেষক আরও বলেন, 'বাংলাদেশে তিন প্রজাতির কুমির আছে—সুন্দরবনের লোনাপানির কুমির, ইতোমধ্যে বিলুপ্ত মিঠাপানির কুমির, এবং পদ্মা–যমুনায় দেখা যাওয়া ঘড়িয়াল।'
 
Related Topics

টপ নিউজ

কুমির / মিঠা পানির কুমির / পদ্মা / রাজশাহী / আইইউসিএন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 
  • কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকার সড়কে ফাটল
  • বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে, বিক্রি হচ্ছে ১,৪০০-১,৮০০ টাকা দরে
  • রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত নিম্নাঞ্চল
  • রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net