Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কাল সচিবালয়ে কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2025, 09:55 pm
Last modified: 15 June, 2025, 10:01 pm

Related News

  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • পোস্টাল ব্যালটে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ: ইসির সামনে ছাত্রদলের অবস্থান
  • তফসিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
  • এনইআইআর সংস্কারের দাবিতে বিটিআরসি ভবনের সামনে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান
  • ২১তম দিনে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন, যমুনার দিকে লংমার্চের ঘোষণা

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কাল সচিবালয়ে কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘অধ্যাদেশ পর্যালোচনা কমিটির কেউ এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা জানিই না তারা কী করছে বা কী সুপারিশ দেবে। তাই আমরা আমাদের দাবিতে অনড়।’
টিবিএস রিপোর্ট
15 June, 2025, 09:55 pm
Last modified: 15 June, 2025, 10:01 pm
সচিবালয়ে (২৭ মে) সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীরা। ছবি: টিবিএস/রাজীব ধর

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আগামীকাল (১৬ জুন) সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি শেষে তারা  স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন বলেও ফোরাম সূত্রে জানা গেছে।

ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অধ্যাদেশ পর্যালোচনা কমিটির কেউ এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা জানিই না তারা কী করছে বা কী সুপারিশ দেবে।'

'তাই আমরা আমাদের দাবিতে অনড়। আগামীকালের কর্মসূচি শেষে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।'

ফোরামের আরেক নেতা জানান, কর্মসূচি সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ের বাদামতলাতে শুরু হবে। এ সময় অংশগ্রহণকারীরা সংশোধিত অধ্যাদেশ বাতিলের দাবি জানাবেন।

সূত্র জানায়, কর্মসূচিতে অংশ নিতে কর্মকর্তা ও কর্মচারীদের আহ্বান জানিয়ে বার্তা পাঠানো হয়েছে ফোরামের পক্ষ থেকে।

ওই বার্তায় সংশোধিত অধ্যাদেশকে 'অমানবিক, অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থী ও অযৌক্তিক' উল্লেখ করে ঈদ-পরবর্তী এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সরকার গত ২৫ মে যে সংশোধিত অধ্যাদেশ জারি করেছে, তাতে চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সরকারি কর্মচারীদের বিভাগীয় ব্যবস্থা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়েই চাকরিচ্যুত করার সুযোগ রাখা হয়েছে।

এমনকি অধ্যাদেশ জারি হওয়ার আগেই সচিবালয়ের কর্মচারীরা এর খসড়া বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। জারি হওয়ার পর তারা সচিবালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করেন এবং এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। পরে তারা উপদেষ্টাদের কাছে স্মারকলিপিও দেন।

আন্দোলনরত কর্মচারীদের নেতাদের সঙ্গে আলোচনার পর ভূমি সচিবের নেতৃত্বে কয়েকজন সচিব মিলে এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করেন। পরে মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানান।

এরপর গত ৪ জুন অধ্যাদেশটি পর্যালোচনার জন্য আইন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করে সরকার। তবে, এই কমিটির সুপারিশ দেওয়ার জন্য কোনো নির্ধারিত সময়সীমা দেওয়া হয়নি।

Related Topics

টপ নিউজ

সচিবালয়ে বিক্ষোভ / সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ / অবস্থান কর্মসূচি / বাংলাদেশ সচিবালয় / দাবি-দাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • পোস্টাল ব্যালটে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ: ইসির সামনে ছাত্রদলের অবস্থান
  • তফসিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
  • এনইআইআর সংস্কারের দাবিতে বিটিআরসি ভবনের সামনে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান
  • ২১তম দিনে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন, যমুনার দিকে লংমার্চের ঘোষণা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net