Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
আলীকদমে পর্যটক মৃত্যুর ঘটনায় ‘ট্যুর এক্সপার্ট’ অ্যাডমিন বর্ষা ইসলাম গ্রেপ্তার

বাংলাদেশ

উ সে থোয়াই মারমা, বান্দরবান থেকে
14 June, 2025, 04:50 pm
Last modified: 14 June, 2025, 05:33 pm

Related News

  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার

আলীকদমে পর্যটক মৃত্যুর ঘটনায় ‘ট্যুর এক্সপার্ট’ অ্যাডমিন বর্ষা ইসলাম গ্রেপ্তার

মামলা দায়েরের পর সেনাবাহিনীর সহায়তায় বর্ষা ইসলামকে আলীকদম থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন।
উ সে থোয়াই মারমা, বান্দরবান থেকে
14 June, 2025, 04:50 pm
Last modified: 14 June, 2025, 05:33 pm
ট্যুর অপারেটর বর্ষা ইসলাম। ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদমে দুর্গম এলাকায় ভ্রমণে গিয়ে 'পাহাড়ি ঢলে' ভেসে গিয়ে দুই পর্যটকের মৃত্যু এবং একজন নিখোঁজের ঘটনায় ফেসবুকভিত্তিক ভ্রমণ গ্রুপ 'ট্যুর এক্সপাট'-এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার (১৪ জুন) সকালে এ ঘটনায় মৃত স্মৃতি আক্তারের পিতা হাবিবুর রহমান, বর্ষা ইসলামকে আসামি করে আলীকদম থানায় মামলা দায়ের করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন।

মামলা দায়েরের পর সেনাবাহিনীর সহায়তায় বর্ষা ইসলামকে আলীকদম থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

মামলার বিষয়ে ওসি জানান, ''মামলার অভিযোগে বলা হয়, বর্ষা ইসলাম কর্তৃক আয়োজিত ট্রেকিং ট্যুরে ৮ জুন রাতে ৩৩ সদস্যের একটি দল রওনা দেয়। ১০ জুন বর্ষা ইসলাম ১২ জন সদস্য ও একজন লোকাল গাইডসহ আন্ধারমানিক ট্রেইলের দিকে অগ্রসর হন। অপরদিকে স্মৃতি আক্তারসহ ২০ জনকে পাহাড় সম্পর্কে অনভিজ্ঞ এক ব্যক্তির তত্ত্ববধানে আলীকদমে ফেরত পাঠানো হয়।"

তিনি আরও জানান, ''১১ জুন বিকেলে শামুক ঝর্ণা এলাকায় হঠাৎ পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ ও শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরে ১২ ও ১৩ জুন দু'জনের লাশ উদ্ধার করে পুলিশ। তবে হাসান চৌধুরী এখনও নিখোঁজ। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়ার সতর্কতা এবং প্রশাসনিক অনুমতি ছাড়া ভ্রমণ আয়োজনের ফলে এই দুর্ঘটনা ঘটে।''

এ ঘটনায় মামলায় বর্ষা ইসলামসহ সংশ্লিষ্টদের গাফিলতিকে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে বলে জানান তিনি।

ছবি: ট্যুর এক্সপার্ট ফেসবুক গ্রুপ থেকে

নাম না প্রকাশের শর্তে আলীকদম উপজেলার কয়েকজন গাইড টিবিএসকে জানান, ৯ জুন 'ট্যুর এক্সপার্ট' নামে ৩৩ জনের একটি পর্যটক দল দুজন গাইড নিয়ে থানচি-আলীকদমের মাঝখানে ক্রিসতং পাহাড় ও থানচির সাকাহাফং পাহাড় বেড়াতে যায়।

দলের নেতৃত্বে ছিলেন বর্ষা ইসলাম নামে এক নারী ট্যুর অপারেটর। সহ-সমন্বয়ক ছিলেন হাসান চৌধুরী। দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাত্রা করে- একটি ২২জন, অন্যটিতে ১১ জন সদস্য ছিলেন।

২২ সদস্যের দলটি পাহাড়ি ঝিরি পার হবার সময় দলের তিনজন- দুই পর্যটক এবং ট্যুর অপারেটর প্রবল স্রোতে ভেসে যান। তার মধ্যে শেখ জুবাইরুল ইসলাম ও স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন মো. হাসান চৌধুরী।

 

Related Topics

টপ নিউজ

পর্যটকের মৃত্যু / বান্দরবান / ট্যুর এক্সপার্ট / গ্রেপ্তার / বর্ষা ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net