Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
লন্ডনে ড. ইউনূস-তারেকের বৈঠক: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে জাতীয় নির্বাচন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2025, 04:40 pm
Last modified: 13 June, 2025, 05:04 pm

Related News

  • এলএনজি খাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী
  • আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

লন্ডনে ড. ইউনূস-তারেকের বৈঠক: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে জাতীয় নির্বাচন

বিবৃতিতে বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টাকে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত করার প্রস্তাব দেন। আগামী বছর রমজান শুরু হওয়ার কথা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে। তারেক বলেন, ‘দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময়ের মধ্যে নির্বাচন হলে সেটাই উত্তম হবে।’
টিবিএস রিপোর্ট
13 June, 2025, 04:40 pm
Last modified: 13 June, 2025, 05:04 pm
ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক

জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আয়োজনের বিষয়ে একমত হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব প্রস্তুতি সম্পন্ন হলে এই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত বহুল প্রত্যাশিত বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টাকে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেন। আগামী বছর রমজান শুরু হওয়ার কথা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে। তারেক বলেন, 'দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময়ের মধ্যে নির্বাচন হলে সেটাই উত্তম হবে।'

এর জবাবে প্রধান উপদেষ্টা জানান, তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন সম্ভব। সেক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন জরুরি বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমান নির্বাচনী ইস্যুতে প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানিয়ে তার দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। ইউনূসও ফলপ্রসূ আলোচনার জন্য তারেককে ধন্যবাদ জানান।

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী আলোচনার মধ্য দিয়ে ইউনূস ও তারেকের বহুল আলোচিত বৈঠকটি শেষ হয়।

বাংলাদেশ সময় বিকেল ২টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকটি শুরু হয়ে ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলে বলে ইউএনবি-কে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। বৈঠকের আগেই বিএনপির মিডিয়া সেল তাদের একটি ফেসবুক পোস্টে ইউনূস ও তারেকের এ সাক্ষাৎকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করে।

বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে, ৬ জুন প্রধান উপদেষ্টা ইউনূস ঘোষণা করেন যে জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে যেকোনো দিন অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, 'এই ঘোষণার ভিত্তিতে উপযুক্ত সময়ে নির্বাচন কমিশন বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে।'

তিনি আরও বলেন, 'আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। সরকার এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।'
 

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / ড. ইউনূস / প্রধান উপদেষ্টা / নির্বাচন / জাতীয় নির্বাচন / লন্ডন বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • এলএনজি খাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী
  • আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net