Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
আওয়ামী লীগকে সংগঠিত করতেই জি এম কাদেরের গোপন বৈঠক: সারজিস আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 June, 2025, 03:20 pm
Last modified: 01 June, 2025, 03:28 pm

Related News

  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের

আওয়ামী লীগকে সংগঠিত করতেই জি এম কাদেরের গোপন বৈঠক: সারজিস আলম

তিনি বলেন, ‘গত ১৬ বছর ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগকে স্বৈরাচারী সরকার হিসেবে টিকিয়ে রাখতে সহায়তা করেছে। আওয়ামী লীগের বি-টিম হিসেবে তারা এখন রংপুরে অশান্তি তৈরির চেষ্টা করছে।'
টিবিএস রিপোর্ট
01 June, 2025, 03:20 pm
Last modified: 01 June, 2025, 03:28 pm
সারজিস আলম। ফাইল ছবি: সংগৃহীত

রংপুরে জি এম কাদেরের গোপন বৈঠক ও এসব কর্মসূচির আড়ালে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে গতকাল দিবাগত রাতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, 'গত ১৬ বছর ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগকে স্বৈরাচারী সরকার হিসেবে টিকিয়ে রাখতে সহায়তা করেছে। আওয়ামী লীগের বি-টিম হিসেবে তারা এখন রংপুরে অশান্তি তৈরির চেষ্টা করছে। তাদের সভা-সমাবেশে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা অংশ নিচ্ছে। জিএম কাদেরের গোপন বৈঠক ও এসব কর্মসূচির আড়ালে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টার বিরুদ্ধেই বৈষম্যবিরোধীরা প্রতিবাদ মিছিল করে, যেখানে তাদের ওপর হামলা চালায় জাতীয় পার্টির নেতাকর্মীরা।'

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার দিবাগত রাতে সেনাবাহিনী স্থানীয় বিএনপি নেতাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জিজ্ঞাসাবাদ করে।

রাত সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর পায়রা চত্বর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। একই সময়ে স্থানীয় বিএনপি নেতাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

খবর পেয়ে বৃষ্টির মধ্যেই সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। ওই সময় ব্রিগেডিয়ার হুমায়ুন বলেন, 'শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। জনগণের অসুবিধা করে, নাশকতা চালায়, আগুন লাগায়, ভাঙচুর করে—এমন কর্মকাণ্ডের সুযোগ আর নেই। এদেরকে বার্তা দিতে হবে।'

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, 'জিএম কাদেরের বাসভবনে হামলার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে জেনে আমি এখানে আসি। আপনারা জানেন, জিএম কাদেরের রংপুরে আগমন এবং একজন সাবেক মেয়রকে পুনর্বহাল করার চেষ্টায় এখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা রংপুরে আগে কখনও দেখা যায়নি।'

জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে সারজিস বলেন, 'তদন্তের প্রয়োজনে যে কাউকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে—বিএনপি, জামায়াত, এনসিপি কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদেরও। তবে রাত ১টা-২টার সময় ডাকা কিছুটা দৃষ্টিকটু। আমরা চাই, এ ধরনের জিজ্ঞাসাবাদ অফিস আওয়ারেই হোক। এ বিষয়ে সবাই সহযোগিতা করতে প্রস্তুত।'

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে রংপুর সেনপাড়া এলাকার 'দ্য স্কাই ভিউ' ভবনে জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কাদের বাসায়ই ছিলেন। ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থান নেন। দুপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

Related Topics

টপ নিউজ

এনসিপি / জাতীয় পার্টি / সারজিস আলম / জিএম কাদের / ভাঙচুর / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net