Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
১০ দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতিতে পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2025, 11:05 am
Last modified: 25 May, 2025, 11:11 am

Related News

  • ছুটির দিনেও বিপিসির ডিপো খোলা রাখার নির্দেশ
  • চট্টগ্রাম বন্দরের অচলাবস্থায় ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের রপ্তানি: ইউরোচেম
  • এনসিটি ইজারা: দুদিন বিরতির পর চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
  • চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার অবসান: ২ দিন কর্মবিরতি স্থগিত, কাল কাজে ফিরবেন শ্রমিকরা
  • চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা: ১৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নৌ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন শ্রমিকরা

১০ দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতিতে পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ

কর্মবিরতির আওতায় জ্বালানি তেলের উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ রয়েছে। তবে হজ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহ চালু থাকবে।
টিবিএস রিপোর্ট
25 May, 2025, 11:05 am
Last modified: 25 May, 2025, 11:11 am
ফাইল ছবি: টিবিএস

বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ ১০ দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে। আজ রোববার সকাল ছয়টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে, যা চলবে দুপুর দুইটা পর্যন্ত।

গত ১১ মে এক সংবাদ সম্মেলনে পরিষদ ঘোষণা দিয়েছিল, ২৪ মের মধ্যে দাবি না মানা হলে ২৫ মে প্রতীকী কর্মসূচি পালন করা হবে। সেই ঘোষণার অংশ হিসেবেই আজ সকাল ছয়টা থেকে সারা দেশের সব পেট্রলপাম্প ও ট্যাংকলরি বন্ধ রেখে কর্মবিরতি পালিত হচ্ছে।

পরিষদের ঘোষণা অনুযায়ী, কর্মবিরতির আওতায় জ্বালানি তেলের উত্তোলন, পরিবহণ ও বিপণন বন্ধ রয়েছে। তবে হজ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহ চালু থাকবে। এছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং যে-সব পেট্রলপাম্প পুলিশের গাড়ির জ্বালানি সরবরাহের চুক্তিতে আছে, কেবল সেগুলোতে সরবরাহ অব্যাহত থাকবে।

পরিষদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে:

  • তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করা।
  • সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা মাশুল আগের মতো বহাল রাখা।
  • পাম্প-সংযোগ সড়কের ইজারা নবায়নে নির্ধারিত পে-অর্ডার জমা দিলেই তা নবায়ন বিবেচনা করা।
  • বিএসটিআই শুধু ডিসপেন্সিং ইউনিটের স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই করবে। আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি ও নিবন্ধন বাতিল করা।
  • পরিবেশ, কলকারখানা, ফায়ার সার্ভিস লাইসেন্সের শর্ত বাতিল করা।
  • অবৈধভাবে মেশিন বসিয়ে জ্বালানি বিক্রি বন্ধ করা এবং ডিলারশিপ ছাড়া তেল বিক্রি বন্ধ করা।
  • ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু সহজ করা।
  • রাস্তায় কাগজপত্র পরীক্ষা না করে ডিপো গেটে তা নিশ্চিত করা।
  • সব ট্যাংকলরির জন্য আন্তঃজেলা পারমিট ইস্যু করা।

পরিষদের নেতারা বলছেন, লাইসেন্স, বিদ্যুৎ, স্টাফ বেতনসহ সব খরচ বেড়ে গেছে, অথচ কমিশন কমে গেছে। নতুনভাবে পরিবেশ, ফায়ার, বিএসটিআই, কলকারখানা ও বিআরসি লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে, যার ফি অনেক বেশি। ডিপো না থাকা জেলায় তেল পরিবহনের জন্য আন্তঃজেলা পারমিট না থাকায় ট্যাংকলরি চালকেরা হয়রানির শিকার হচ্ছেন। রাস্তায় কাগজপত্র পরীক্ষা বন্ধ করে ডিপোতে তা নিশ্চিত করার সরকারি সিদ্ধান্তও কার্যকর হচ্ছে না। বিএসটিআই অতিরিক্ত ফি নিচ্ছে নানা যন্ত্রাংশের জন্য। সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারার হার হঠাৎ ১৫০ গুণ বৃদ্ধি করা হয়েছে।

সব মিলিয়ে এই বাড়তি খরচের কারণে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। তাই পরিষদ দ্রুত যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

পেট্রল পাম্প / কর্মবিরতি / ট্যাংকলরি / পেট্রল পাম্প কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ছুটির দিনেও বিপিসির ডিপো খোলা রাখার নির্দেশ
  • চট্টগ্রাম বন্দরের অচলাবস্থায় ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের রপ্তানি: ইউরোচেম
  • এনসিটি ইজারা: দুদিন বিরতির পর চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
  • চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার অবসান: ২ দিন কর্মবিরতি স্থগিত, কাল কাজে ফিরবেন শ্রমিকরা
  • চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা: ১৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নৌ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন শ্রমিকরা

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net