Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ স্থাপনার নাম পরিবর্তন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
23 May, 2025, 12:00 pm
Last modified: 23 May, 2025, 12:05 pm

Related News

  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • বাংলার আকাশে মার্কিন শকুন
  • পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ৬ ডিনের দপ্তরে তালা, পদত্যাগের সিদ্ধান্ত সন্ধ্যায়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ স্থাপনার নাম পরিবর্তন

তবে এই নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী এতে অসন্তোষ প্রকাশ করেছেন।
টিবিএস রিপোর্ট 
23 May, 2025, 12:00 pm
Last modified: 23 May, 2025, 12:05 pm
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। গত ২২ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় এসব ভবনের নাম পরিবর্তন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসউদ তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে রাখা হয়েছে 'বিজয়-২৪ হল', বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম 'জুলাই-৩৬ হল', সৈয়দ নজরুল প্রশাসন ভবন 'প্রশাসন ভবন-১', সৈয়দ মনসুর আলী প্রশাসন ভবন 'প্রশাসন ভবন-২', তাজউদ্দীন আহমেদ সিনেট ভবন 'সিনেট ভবন', শেখ কামাল স্টেডিয়াম 'রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম', ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবন 'জাবির ইবনে হাইয়ান ভবন'। 

এছাড়াও, ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন 'জামাল নজরুল ভবন', কৃষি অনুষদ ভবন 'কৃষি ভবন', শেখ রাসেল মডেল স্কুল 'রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুল', কাজলা গেট 'শহীদ সাকিব আঞ্জুম গেট' এবং বিনোদপুর গেটের নাম রাখা হয়েছে 'শহীদ আলী রায়হান গেট'।

তবে এই নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী এতে অসন্তোষ প্রকাশ করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ফেসবুকে লিখেছেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্নয়ননামা!! ক্যাম্পাসের বিভিন্ন ভবন, স্থাপনার নাম পরিবর্তন করবেন এটা কাদের সাথে পরামর্শ করে করেছেন? শিক্ষার্থীদের মতামত দেওয়ার অধিকার ছিলো কিনা? আল্টিমেটলি যে সিদ্ধান্তগুলো নিলো প্রশাসন, তারা কি স্বাভাবিক অবস্থায় মিটিংয়ে বসেছিলো? নাকি সুযোগে ৭১ এর ওপর দিয়ে ২৪-এর ন্যারেটিভ (বয়ান) দাড় করাতে চাচ্ছে? ৭১ আমাদের ভিত্তি, ৭১ এর প্রতি এতো বিদ্বেষ ভালো ম্যাসেজ (বার্তা) দিচ্ছেনা।'

নুর আহসান মৃদুল লিখেন, 'বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনে মস্তিষ্কের কত শতাংশ ব্যবহার হয়েছে সে ব্যাপারে একটা আলোচনা হতেই পারে।'

এর আগে, ৬ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল মডেল স্কুল ও শেখ কামাল স্টেডিয়ামের নামফলক বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেঙে দেন। তারা তখনই এসব নাম পরিবর্তনের দাবি জানিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / নাম পরিবর্তন / বঙ্গবন্ধু / তাজউদ্দীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • বাংলার আকাশে মার্কিন শকুন
  • পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ৬ ডিনের দপ্তরে তালা, পদত্যাগের সিদ্ধান্ত সন্ধ্যায়

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net