Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
শিক্ষকদের দাবির মুখে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 May, 2025, 04:05 pm
Last modified: 22 May, 2025, 04:15 pm

Related News

  • জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • সাবেক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে তুলে ধরায় বিশ্বব্যাপী পণ্য বয়কটের মুখে অ্যাডিডাস
  • ‘প্রতিশ্রুতি রাখেনি’ সরকার, ফের দিল্লিতে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
  • যুদ্ধজাহাজের সংকটের খবর প্রকাশ করায় ট্রাম্পের চাপ, মার্কিন সামরিক পত্রিকার প্রকাশকের পদত্যাগ
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ

শিক্ষকদের দাবির মুখে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ

বৃহস্পতিবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান।
টিবিএস রিপোর্ট
22 May, 2025, 04:05 pm
Last modified: 22 May, 2025, 04:15 pm
অধ্যাপক মো. হযরত আলী। ছবি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।

শিক্ষকদের দাবির মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক মো. হযরত আলী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২২ মে) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান।

গত ১ মে শিক্ষা মন্ত্রণালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। তবে শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলনের মধ্যে গত ১৯ মে তিনি দাপ্তরিক কাজের কথা বলে ঢাকায় যান এবং আর ক্যাম্পাসে ফেরেননি।

এরই মধ্যে উপাচার্যের পদত্যাগ ও নতুন উপাচার্য নিয়োগের দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের একটি গ্রুপও এতে সংহতি প্রকাশ করে।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচার কার্যক্রম বিলম্বের অভিযোগে শিক্ষকেরা আন্দোলন করছেন। এসব কারণে গত তিন মাস ধরে সবধরণের ক্লাস-পরীক্ষা বন্ধ আছে বিশ্ববিদ্যালয়টিতে।
 
Related Topics

টপ নিউজ

কুয়েট / কুয়েট ভিসি / পদত্যাগ / খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • সাবেক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে তুলে ধরায় বিশ্বব্যাপী পণ্য বয়কটের মুখে অ্যাডিডাস
  • ‘প্রতিশ্রুতি রাখেনি’ সরকার, ফের দিল্লিতে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
  • যুদ্ধজাহাজের সংকটের খবর প্রকাশ করায় ট্রাম্পের চাপ, মার্কিন সামরিক পত্রিকার প্রকাশকের পদত্যাগ
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net