Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
ভোলা: মেঘনার তীব্র ভাঙনে দিশাহারা বাসিন্দারা, ঝুঁকিতে শহররক্ষা বাঁধ

বাংলাদেশ

সৈয়দ মেহেদী হাসান
16 May, 2025, 09:30 pm
Last modified: 16 May, 2025, 10:15 pm

Related News

  • মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
  • এআই-টুলের ভরসায় ভ্রমণ করার ঝুঁকি; পৌঁছে দিতে পারে কাল্পনিক গন্তব্যে
  • দেশের ফাইবার অপটিক কেব্‌ল নেটওয়ার্কের ৭৫ শতাংশই ঝুঁকিতে: ফয়েজ তৈয়্যব
  • প্রতিদিন মাত্র এক বোতল ডায়েট সোডা খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৩৮% বাড়তে পারে
  • জোয়ারের আঘাতে কক্সবাজারে মেরিন ড্রাইভে আবারও ভাঙন

ভোলা: মেঘনার তীব্র ভাঙনে দিশাহারা বাসিন্দারা, ঝুঁকিতে শহররক্ষা বাঁধ

সরেজমিনে দেখা গেছে, শিবপুরের স্লুইসগেট, মাছঘাটসহ চার কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। শহররক্ষা বাঁধ থেকে মাত্র ৫৫ মিটার দূরে পৌঁছে গেছে ভাঙন।
সৈয়দ মেহেদী হাসান
16 May, 2025, 09:30 pm
Last modified: 16 May, 2025, 10:15 pm
ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস

ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে মেঘনার তীব্র ভাঙনে দিশাহারা হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। নদী ভাঙন এতটাই তীব্র আকার ধারণ করেছে যে, ইতোমধ্যে চার কিলোমিটার এলাকাজুড়ে বহু ঘরবাড়ি ও জমি নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে শহররক্ষা বাঁধও।

শিবপুর ইউনিয়নের বাসিন্দা আনোয়ারা বেগমের ঘরের পাশ ঘেঁষে চলে এসেছে মেঘনার গহ্বর। তাই ঘরের মালামাল গুছিয়ে সরিয়ে নিতে ব্যস্ত তিনি। ঘরের বিভিন্ন অংশ খুলে দিচ্ছেন সহযোগীরা। সূর্য অস্ত যাওয়ার আগেই ঘরটি অন্যত্র সরিয়ে নিতে হবে, নইলে রাতের কোনো এক সময় ভেসে যেতে পারে বলে শঙ্কা তার।

আনোয়ারা বলেন, 'আগের ভাঙনে ঘরবাড়ি-জমি সব হারিয়ে বেড়িবাঁধে আশ্রয় নিছিলাম। মেঘনা আবারও সন্ধান পাইছে। না সরালে জানি না কোন রাত্তিরে গাঙ্গে ভাইস্যা যামু।'

তার সঙ্গে ছিলেন ইয়াসমিন ও রাবেয়া বেগম। তারা জানান, ভাঙনের আতঙ্কে এলাকার মানুষ রাতে ঘুমাতে পারেন না। বিকল্প কোথাও জমি কিনে ঘর তোলার সামর্থ্য নেই কারো। নদীভাঙনের সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়ছেন এখানকার নিম্ন আয়ের মানুষ।

ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস

সরেজমিনে দেখা গেছে, শিবপুরের স্লুইসগেট, মাছঘাটসহ চার কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। শহররক্ষা বাঁধ থেকে মাত্র ৫৫ মিটার দূরে পৌঁছে গেছে ভাঙন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম জানান, ইতোমধ্যে দেড় কানি জমি নদীতে চলে গেছে। বাকি আছে মাত্র ৫ গন্ডা জমি। তিনি বলেন, 'এই বর্ষায় তাও থাকতে পারে না। সবই যদি নদীতে চলে যায়, তাহলে একেবারে ফকির হইয়া যামু।'

নানান সময়ে মেঘনার ভয়াবহতার সাক্ষী সত্তরোর্ধ্ব সিরাজ বলেন, 'নদী ভাঙতে ভাঙতে এখন ঘরের পাশে চলে এসেছে। টাকা পয়সা নাই যে অন্য কোথাও জমি কিনে ঘর তুলমু। ঘরটা যদি যায়, ঢাকায় গিয়া কুলি-মুজুরি করুম ভাবতাছি।'

কৃষক মঞ্জুর আলম বলেন, 'ভাঙন আমার চাষাবাদের জমির কাছে চলে আসছে। বিলীন হয়ে গেলে নিঃস্ব হয়ে যাবো। সরকার যদি বাঁধ দিত, জমিটা বাঁচত।'

ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস

ভোলাকে বলা হয় দ্বীপ জেলা। এটি একটি সাগর ও দুটি বড় নদী দ্বারা বেষ্টিত। জেলার পূর্ব ও উত্তর পাশে রয়েছে মেঘনা নদী, আর পশ্চিম পাশে তেঁতুলিয়া নদী। দক্ষিণে বিস্তৃত বঙ্গোপসাগর।

এছাড়াও বেতুয়া, বুড়া গৌরাঙ্গ, জাঙ্গালিয়া, ইলিশা, আগুনমুখা ও মায়া নদীর উৎস ও পতনমুখ এই জেলার সঙ্গে জড়িয়ে আছে। ফলে সারা বছরই নদীভাঙন ঘটে থাকে। তবে চলতি মৌসুমে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গ্রামগুলো ভাঙনে বিপর্যস্ত হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা জানান, তাদের বসতভিটা বেড়িবাঁধের পাশেই। মেঘনার ভাঙন এভাবে চলতে থাকলে বসতভিটাও টিকবে না। বাঁধ ভেঙে গেলে শহরেও পানি ঢুকে পড়বে বলে শঙ্কা তার।

ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস

আল আমিন ও মো. ফারুকের ভাষ্যে, 'জিওব্যাগ ফেলে কিছুদিনের জন্য ভাঙন ঠেকানো গেলেও নদীর স্রোতে তা আবার ধসে যায়। আমরা বারবার এই দুর্যোগ চাই না। সিসি ব্লকের মাধ্যমে ভাঙনরোধ না করলে ভোলার মানচিত্রই বদলে যাবে।'

ভোলা পানি উন্নয়ন বোর্ড পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বলেন, শিবপুর ইউনিয়নের প্রায় আধা কিলোমিটার এলাকায় অতিভাঙন দেখা দিয়েছে। রক্ষণাবেক্ষণ খাতের আওতায় ৬০ মিটার এলাকায় জিওব্যাগ ডাম্পিং চলছে। বাকি এলাকার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভাঙনের স্থায়ী সমাধানে সিসি ব্লক নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রণয়ন করে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। সিসি ব্লক নির্মাণে ভাঙন স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

মেঘনা নদী / ভাঙন / ভোলা / শহররক্ষা বাঁধ / ঝুঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
  • এআই-টুলের ভরসায় ভ্রমণ করার ঝুঁকি; পৌঁছে দিতে পারে কাল্পনিক গন্তব্যে
  • দেশের ফাইবার অপটিক কেব্‌ল নেটওয়ার্কের ৭৫ শতাংশই ঝুঁকিতে: ফয়েজ তৈয়্যব
  • প্রতিদিন মাত্র এক বোতল ডায়েট সোডা খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৩৮% বাড়তে পারে
  • জোয়ারের আঘাতে কক্সবাজারে মেরিন ড্রাইভে আবারও ভাঙন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net