Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
হঠাৎ মাথায় পড়ল উড়ন্ত বোতল; কথা শেষ না করেই স্থানত্যাগ উপদেষ্টা মাহফুজের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2025, 11:30 pm
Last modified: 14 May, 2025, 11:41 pm

Related News

  • ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম
  • সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, কাল ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ 
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার বাবার ওপর হামলা; যুবক কারাগারে
  • জামায়াতের মতো আ.লীগকে নিশ্চিহ্ন করতে চাইলে রাষ্ট্র আরও স্বৈরাচারী হবে: মাহফুজ আলম
  • অভ্যুত্থানের পর নয়া রাজনৈতিক বন্দোবস্তের ধারণাটি ছাত্র-জনতার কাছে স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়নি: মাহফুজ আলম

হঠাৎ মাথায় পড়ল উড়ন্ত বোতল; কথা শেষ না করেই স্থানত্যাগ উপদেষ্টা মাহফুজের

এ কথা শোনামাত্র শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন।
টিবিএস রিপোর্ট
14 May, 2025, 11:30 pm
Last modified: 14 May, 2025, 11:41 pm
ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট/সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তার মাথায় উড়ে এসে একটি প্লাস্টিকের বোতল লাগে। ধারণা করা হচ্ছে, ভিড় থেকে কেউ তাকে লক্ষ্য করে বোতলটি ছুড়ে মেরেছেন।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় চলমান বিক্ষোভ কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

তিন দফা দাবিতে বুধবার সকাল থেকে কাকরাইলে অবস্থান নিয়ে আন্দোলন করেন জবির শিক্ষার্থীরা। শিক্ষকরাও এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে যোগ দেন। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।

রাত ১০টার পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান উপদেষ্টা মাহফুজ আলম। বক্তব্য শুরুর এক মিনিটের মাথায় তিনি বলেন, 'আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো—আপনার—উস্কানি…।'

এ কথা শোনামাত্র শিক্ষার্থীরা 'ভুয়া ভুয়া' বলে চিৎকার করতে থাকেন। এ সময় মাহফুজ বলেন, 'কথা শেষ করতে দিন।'

কিছু পরেই বাম পাশ থেকে একটি বোতল এসে তার মাথায় লাগে। তখন মাহফুজ বলেন, 'আমি কথা বলব না।' এরপর তিনি পুলিশের নিরাপত্তা বেষ্টনায় ঘটনাস্থল ত্যাগ করেন।

আরও পড়ুন: কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে, যোগ দিয়েছেন শিক্ষকেরাও

বক্তব্যের শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে মাহফুজ বলেছিলেন, 'আপনারা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন। এ বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলে ডায়ালগের মাধ্যমে সমাধান করা হবে।'

এর আগে সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থীরা 'লংমার্চ' কর্মসূচি শুরু করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দেন তারা। দুপুর সোয়া ১২টার দিকে একাত্তরের গণহত্যা ভাস্কর্য চত্বর থেকে লংমার্চ শুরু হয়।

কাকরাইল মসজিদের সামনে পুলিশ বাধা দিলে ধাক্কাধাক্কির একপর্যায়ে শুরু হয় লাঠিচার্জ। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— ১. বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা, ২. ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দেওয়া, ৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শহীদুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের প্রশাসন ও শিক্ষক প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছেন। তারা ফিরে এসে কী সিদ্ধান্ত দেন, তা জানার অপেক্ষায় আছি।'

Related Topics

টপ নিউজ

উপদেষ্টা মাহফুজ আলম / মাহফুজ আলম / জগন্নাথ বিশ্ববিদ্যালয় / জবি / বিক্ষোভ / আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম
  • সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, কাল ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ 
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার বাবার ওপর হামলা; যুবক কারাগারে
  • জামায়াতের মতো আ.লীগকে নিশ্চিহ্ন করতে চাইলে রাষ্ট্র আরও স্বৈরাচারী হবে: মাহফুজ আলম
  • অভ্যুত্থানের পর নয়া রাজনৈতিক বন্দোবস্তের ধারণাটি ছাত্র-জনতার কাছে স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়নি: মাহফুজ আলম

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net