Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
যদি প্রমাণ হয় বাংলাদেশের নাগরিক, তাহলে গ্রহণ করব: নিরাপত্তা উপদেষ্টা

বাংলাদেশ

ইউএনবি
07 May, 2025, 08:30 pm
Last modified: 07 May, 2025, 08:33 pm

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

যদি প্রমাণ হয় বাংলাদেশের নাগরিক, তাহলে গ্রহণ করব: নিরাপত্তা উপদেষ্টা

তিনি বলেন, ‘আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এটি [পুশ-ইন] করতে হবে। বাংলাদেশের অবস্থান হলো— শুধু বাংলাদেশি নাগরিক হিসেবে পর্যাপ্ত প্রমাণ থাকা ব্যক্তিদেরই আমরা গ্রহণ করতে পারব।’ 
ইউএনবি
07 May, 2025, 08:30 pm
Last modified: 07 May, 2025, 08:33 pm
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি: ইউএনবি

অবশ্যই আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে ভারত থেকে পুশ-ইন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

তিনি বলেন, 'আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এটি [পুশ-ইন] করতে হবে। বাংলাদেশের অবস্থান হলো— শুধু বাংলাদেশি নাগরিক হিসেবে পর্যাপ্ত প্রমাণ থাকা ব্যক্তিদেরই আমরা গ্রহণ করতে পারব।' 

বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় খলিলুর রহমান জানান, তারাও এ ধরনের খবর পাচ্ছেন।

তিনি বলেন, 'আমরা প্রতিটি ঘটনা আলাদাভাবে যাচাই-বাছাই করে দেখছি। আমাদের সিদ্ধান্ত হলো—যদি প্রমাণ থাকে যে তারা বাংলাদেশি নাগরিক, তাহলেই কেবল আমরা তাদের গ্রহণ করতে পারব।'

ড. খলিলুর রহমান বলেন, 'এভাবে পুশ-ইন করা কোনো সঠিক পদ্ধতি নয়।'

বিষয়টি ঢাকা নয়াদিল্লিকে জানাবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমরা এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

আলোচনার শুরুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভারত-পাকিস্তান ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিও পড়ে শোনান।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বুধবার সকালে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানা গেছে। এসব নাগরিককে বাংলাদেশি মুসলিম হিসেবে উল্লেখ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের নাগরিক / নিরাপত্তা উপদেষ্টা / পুশ-ইন / ভারত / ড. খলিলুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net