Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায় ইতালি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 May, 2025, 09:30 am
Last modified: 06 May, 2025, 09:35 am

Related News

  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
  • হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিটের ভাতিজার মাকে গ্রেপ্তার করেছে আইস
  • পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে

অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায় ইতালি

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে।
টিবিএস রিপোর্ট
06 May, 2025, 09:30 am
Last modified: 06 May, 2025, 09:35 am
প্রতীকী ছবি: সংগৃহীত

ইতালিতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইছে সে দেশের সরকার। ঢাকা সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোজি সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে এ কথা জানান।

তবে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত না পাঠিয়ে তাদের বৈধতা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। তারা সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ঢাকাস্থ ইতালি দূতাবাসের রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, "ইতালি সম্প্রতি নতুন অভিবাসন নীতি প্রণয়ন করেছে, যার আওতায় অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশিদের কীভাবে সহজে ফেরত পাঠানো যায়, তা নিয়ে মূলত আলোচনা হয়েছে।"

তিনি আরও জানান, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সহায়তা কামনা করেছেন এবং অবৈধ পথে বাংলাদেশিদের ইতালিতে যাত্রা ঠেকাতে সরকারের সক্রিয় ভূমিকা চেয়েছেন। 

"পাশাপাশি যারা বাংলাদেশ থেকে মানবপাচারে জড়িত, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে বলেছেন," যোগ করেন তিনি।

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন বিষয়ে একটি 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর' (এসওপি) রয়েছে। এই কাঠামোর আওতায়ই ইতালি বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায়।

বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে সমুদ্রপথে মোট ৬৬,৬১৭ জন অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে। এর মধ্যে ১৪,২৮৪ জন বাংলাদেশি, যা মোট সংখ্যার ২১ শতাংশ। এদের মধ্যে ৯৯ শতাংশের বেশি (১৪,১১৭ জন) লিবিয়া থেকে যাত্রা করেছে।

ইতালির কর্মকর্তারা মনে করছেন, বাংলাদেশ থেকে যেসব ব্যক্তি জনশক্তি রপ্তানির সঙ্গে যুক্ত, তাদের একটি অংশ মধ্য ভূমধ্যসাগরীয় রুটে সক্রিয় মানবপাচার ও চোরাচালান চক্রের সঙ্গে সম্পর্কিত।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আশা করে ইতালি বাংলাদেশিদের বৈধতা দেওয়ার ব্যাপারে উদারতা দেখাবে। তিনি জানান, একটি পারস্পরিক সম্মত কাঠামোর আওতায় অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা করবে। সেইসঙ্গে অবৈধ অভিবাসন ঠেকাতে সরকার যে সব পদক্ষেপ নিয়েছে, তাও উপস্থাপন করেন তিনি।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "আমরা অনুরোধ করেছি—যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করে থাকে, তাদেরও যেন বৈধতা দেওয়া হয়।"

তিনি বলেন, অনেক বাংলাদেশি অন্য দেশের ভিসা নিয়ে পরে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করে। এ বিষয়ে সতর্ক থাকতে এবং প্রপার চ্যানেলে ভ্রমণের আহ্বান জানিয়েছে ইতালির প্রতিনিধি দল।

উপদেষ্টা আরও বলেন, "ইতালির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নিতে আগ্রহী। কারণ বাংলাদেশিরা পরিশ্রমী, দক্ষ এবং ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।"

মানবপাচার রোধ, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং সাইবার অপরাধ কমাতে বাংলাদেশ ও ইতালির মধ্যে যৌথভাবে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড ও বর্ডার গার্ডের সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের কথাও বলা হয়েছে।

 

Related Topics

টপ নিউজ

ইতালি প্রবাসী / ইতালি / অবৈধ অভিবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
  • হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিটের ভাতিজার মাকে গ্রেপ্তার করেছে আইস
  • পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net