Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
সাতক্ষীরায় আম পাড়া শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 May, 2025, 11:40 pm
Last modified: 05 May, 2025, 11:47 pm

Related News

  • ডায়াবেটিসে আম খাওয়া কি ভালো? আম নিয়ে প্রচলিত ধারণাকে যেভাবে বদলে দিচ্ছে ভারতীয় গবেষণা
  • নওগাঁর আম রপ্তানি বদলে দিতে পারে উত্তরের কৃষি অর্থনীতির চিত্র 
  • শুভেচ্ছা উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • নওগাঁয় ৪ হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা, দিনাজপুরের আম যাচ্ছে যুক্তরাষ্ট্রে
  • চাহিদা কমায় রাজশাহীর আমের বাজারে মন্দা, ঈদের ছুটির পর ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের

সাতক্ষীরায় আম পাড়া শুরু

আমাদের জাতীয় ফল কাঁঠাল হলেও আম চাষ সবচেয়ে বেশি হয়। তাই আমকে জাতীয় ফল করার বিষয়টি বিবেচনার সময় এসেছে।
টিবিএস রিপোর্ট
05 May, 2025, 11:40 pm
Last modified: 05 May, 2025, 11:47 pm
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় গাছ থেকে আম পাড়া শুরু হয়েছে। সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের চাষি বিল্লাল হোসেনের বাগান থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এ উপলক্ষে আয়োজিত আলোচনায় জেলা প্রশাসক বলেন, নিরাপদ ও পরিপক্ক আম বাজারজাত করতে 'আম ক্যালেন্ডার' ঘোষণা করা হয়েছে। কোন জাতের আম কখন পাড়া যাবে, তা নির্ধারণ করে এই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।

'তারই ধারাবাহিকতায় আজ গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, শরিফাখাসসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হলো। হিমসাগর ২০ মে, ল্যাংড়া ২৭ মে এবং আম্রপালি ৫ জুন থেকে বাজারে আসবে,' জানান তিনি।

মোস্তাক আহমেদ বলেন, আমাদের জাতীয় ফল কাঁঠাল হলেও আম চাষ সবচেয়ে বেশি হয়। তাই আমকে জাতীয় ফল করার বিষয়টি বিবেচনার সময় এসেছে।

আম বাজারজাতকরণে কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে না উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, 'রাসায়নিক দিয়ে পাকানো আম বাজারে এলে ব্যবস্থা নেওয়া হবে।'

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, সাতক্ষীরার আম একটি বড় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এটি ধরে রাখতে হবে।

চাষিদের অনেকেই দাদনের চাপে থাকেন, ফলে তারা ন্যায্য মূল্য পান না। কৃষি বিভাগ কৃষি ঋণ সুবিধাসহ নানা বিষয় নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে, প্রথম দিনেই সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে গোপালভোগ ও গোবিন্দভোগ আমে সয়লাব দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, এসব আম ১৮০০ থেকে ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে এবং রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় ৮০ হাজার মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। এ খাতে চাষি ও ব্যবসায়ীসহ জেলায় অন্তত এক লাখ মানুষ জড়িত।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

আম / সাতক্ষীরা আম / সাতক্ষীরার আম / আম ব্যবসা / আমের মৌসুম / আমের চাষ / আম চাষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • ডায়াবেটিসে আম খাওয়া কি ভালো? আম নিয়ে প্রচলিত ধারণাকে যেভাবে বদলে দিচ্ছে ভারতীয় গবেষণা
  • নওগাঁর আম রপ্তানি বদলে দিতে পারে উত্তরের কৃষি অর্থনীতির চিত্র 
  • শুভেচ্ছা উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • নওগাঁয় ৪ হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা, দিনাজপুরের আম যাচ্ছে যুক্তরাষ্ট্রে
  • চাহিদা কমায় রাজশাহীর আমের বাজারে মন্দা, ঈদের ছুটির পর ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net