Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সাতক্ষীরার আম বাজারে আসছে কাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2025, 06:55 pm
Last modified: 04 May, 2025, 06:59 pm

Related News

  • ডায়াবেটিসে আম খাওয়া কি ভালো? আম নিয়ে প্রচলিত ধারণাকে যেভাবে বদলে দিচ্ছে ভারতীয় গবেষণা
  • নওগাঁর আম রপ্তানি বদলে দিতে পারে উত্তরের কৃষি অর্থনীতির চিত্র 
  • শুভেচ্ছা উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • নওগাঁয় ৪ হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা, দিনাজপুরের আম যাচ্ছে যুক্তরাষ্ট্রে
  • চাহিদা কমায় রাজশাহীর আমের বাজারে মন্দা, ঈদের ছুটির পর ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের

সাতক্ষীরার আম বাজারে আসছে কাল

চলতি বছর সাতক্ষীরায় ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ হাজার মেট্রিক টন।
টিবিএস রিপোর্ট
04 May, 2025, 06:55 pm
Last modified: 04 May, 2025, 06:59 pm
সাতক্ষীরার আম। ছবি: টিবিএস

সাতক্ষীরার সুস্বাদু আম আগামীকাল (৫ মে) থেকে বাজারে আসছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রথম ধাপে বাজারে আসবে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জনপ্রিয় হিমসাগর জাতের আম বাজারে আসবে ২০ মে থেকে এবং আম্রপালি পাওয়া যাবে ৫ জুন থেকে।

চলতি বছর সাতক্ষীরায় ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ হাজার মেট্রিক টন।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, 'সাতক্ষীরার আমই দেশের বাজারে প্রথম পেকে আসে। ফলে এর চাহিদাও অনেক বেশি। এ জেলার আমের স্বাদও অতুলনীয়।'

তিনি আরও জানান, এ বছর সাতক্ষীরায় প্রায় ৪০০ কোটি টাকার আম বিক্রি ও রপ্তানি হবে। তবে কোনোভাবেই যেন কেমিক্যাল বা ক্ষতিকর পদার্থ ব্যবহার করে আম পাকানো না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের নজরদারি থাকবে এবং কেউ কেমিক্যাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি বিভাগ জানায়, সাতক্ষীরার আম ২০১৬ সাল থেকে বিদেশে রপ্তানি হচ্ছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু দেশে হিমসাগর ও আম্রপালি জাতের আমের বিপুল চাহিদা রয়েছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপপরিচালক সাইফুল ইসলাম জানান, ২০১৪ সালে ৬০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছিল। এবছর রপ্তানির জন্য ৭০ মেট্রিক টন আম প্রস্তুত করা হচ্ছে।

সাতক্ষীরা সদর উপজেলার আমচাষি শাহিনুর রহমান বলেন, 'এবার ফলন ভালো হয়েছে। দামও ভালো পাব বলে আশা করছি। বিক্রিতে লাভ হবে।'

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, নিরাপদ আম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর, কৃষক ও ব্যবসায়ীদের নিয়ে ইতোমধ্যে মতবিনিময় সভা হয়েছে।

তিনি বলেন, 'সাতক্ষীরায় আম ধাপে ধাপে পাকে। সে কারণে আম পাড়ার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে কেউ গাছ থেকে আম পাড়তে পারবে না।'

Related Topics

টপ নিউজ

আম / আম ব্যবসা / আম রপ্তানি / সাতক্ষীরার আম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ডায়াবেটিসে আম খাওয়া কি ভালো? আম নিয়ে প্রচলিত ধারণাকে যেভাবে বদলে দিচ্ছে ভারতীয় গবেষণা
  • নওগাঁর আম রপ্তানি বদলে দিতে পারে উত্তরের কৃষি অর্থনীতির চিত্র 
  • শুভেচ্ছা উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • নওগাঁয় ৪ হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা, দিনাজপুরের আম যাচ্ছে যুক্তরাষ্ট্রে
  • চাহিদা কমায় রাজশাহীর আমের বাজারে মন্দা, ঈদের ছুটির পর ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net