Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
ইরানে মার্কিন হামলায় যেভাবে বি-২ বোমারু বিমান অংশ নিল

আন্তর্জাতিক

রয়টার্স; নিউইয়র্ক টাইমস
22 June, 2025, 08:35 am
Last modified: 22 June, 2025, 10:08 am

Related News

  • যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ‘অবাস্তব’ ও ‘অযৌক্তিক’, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান
  • ইরান যুদ্ধের মধ্যে বেড়েছে জ্বালানি সংকট: আমদানিতে মাসে বাড়তি ব্যয় হচ্ছে প্রায় ৮০০ মিলিয়ন ডলার
  • ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ হয়ে গেছে: দাবি ট্রাম্পের
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন

ইরানে মার্কিন হামলায় যেভাবে বি-২ বোমারু বিমান অংশ নিল

রয়টার্স; নিউইয়র্ক টাইমস
22 June, 2025, 08:35 am
Last modified: 22 June, 2025, 10:08 am
বি-২ বোমারু বিমান. ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার যে ঘোষণা দিয়েছেন, তাতে মার্কিন বি-২ বোমারু বিমান অংশ নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

এছাড়া নিউইয়র্ক টাইমসকেও একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ হামলায় ছয়টি বি-২ বোমারু বিমান অংশ নেয়। বিমানগুলো থেকে মাটির গভীরে অবস্থিত ফোরদো পারমাণবিক স্থাপনার ওপর এক ডজন ৩০ হাজার পাউন্ড ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে। 

নৌবাহিনীর সাবমেরিন থেকে নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় ৩০টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র (টিএলএএম) ছোড়া হয়েছে। 

ওই কর্মকর্তা আরও বলেন, একটি বি-২ বিমান থেকে নাতাঞ্জেও দুটি বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে।

শনিবারের এই হামলায় মার্কিন বিমানবাহিনী প্রথমবারের মতো জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর নামের ৩০ হাজার পাউন্ড ওজনের এই বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করল।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, রোববারের ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকারী বি-২ বিমানগুলো মিসৌরিতে অবস্থিত ঘাঁটি থেকে প্রায় ৩৭ ঘণ্টা একটানা উড়ে যায়। এই দীর্ঘ যাত্রাপথে বিমানগুলো মাঝ-আকাশেই কয়েকবার জ্বালানি ভরে নেয়।

এর আগে নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে অন্তত দুই থেকে চারটি বি-২ স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে। ইরানের পর্বতের নিচে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম বোমা বহন করতে পারে এসব বিমান।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের প্রধান তিন পারমাণবিক স্থাপনায় 'অত্যন্ত সফল' হামলা চালিয়েছে। তিনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ফোরদো ধ্বংস হয়ে গেছে।

Related Topics

টপ নিউজ

ইরান / বি-২ বোমারু বিমান / বাঙ্কার বাস্টার / ইরানে হামলা / ইরান-ইসরায়েল / ইরান-যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ‘অবাস্তব’ ও ‘অযৌক্তিক’, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান
  • ইরান যুদ্ধের মধ্যে বেড়েছে জ্বালানি সংকট: আমদানিতে মাসে বাড়তি ব্যয় হচ্ছে প্রায় ৮০০ মিলিয়ন ডলার
  • ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ হয়ে গেছে: দাবি ট্রাম্পের
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net