Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
চিন্ময়ের জামিনের প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 May, 2025, 04:30 pm
Last modified: 02 May, 2025, 05:58 pm

Related News

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • জুলাইয়ের হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের জামিন
  • আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস, এখনই মিলছে না মুক্তি
  • প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

চিন্ময়ের জামিনের প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

শুক্রবার (২ মে) বাদ জুমা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
টিবিএস রিপোর্ট
02 May, 2025, 04:30 pm
Last modified: 02 May, 2025, 05:58 pm
আজ (২ মে) ইসকন নিষিদ্ধ ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। ছবি: টিবিএস

সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের নেতা-কর্মীরা। এসময় তারা ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

শুক্রবার (২ মে) বাদ জুমা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বৈষম্যবিরোধী মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ বলেন, 'চিন্ময় ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছিল। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, চিন্ময়ের জামিন বাতিল করে তার বিচার করতে হবে। অন্যথায় আমরা আবার রাজপথে উত্তালভাবে নামব।'

তিনি আরও বলেন, 'আগামী রবিবার শুনানি হবে। আমরা একেকজন আলিফ, ভারতের তাবেদার করতে দেবো না। অন্তর্বর্তী সরকারকে বলব, আপনারা যদি ভারতের গোলামী করেন, তাহলে পদত্যাগ করেন। হাসিনার মতো চলে যান।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবরার হাসান জিয়াদ বলেন, 'গত ৬ নভেম্বর পুলিশ ও সেনাবাহিনীর ওপর এসিড নিক্ষেপ করেছিল ইসকন সন্ত্রাসী। তখনও কোনো কঠিন পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের হাত থেকে মাইক নিয়ে হত্যার ঘোষণা দিয়েছিল চিন্ময়। এরপর তারা আলফকে হত্যা করে। সেদিনই তাদের মাটিতে মিশিয়ে দিতে পারত। কিন্তু চট্টগ্রামের তৌহিদী জনতা ধৈর্য ধরেছেন। অনেক আসামি কারাগারের বাইরে।'

তিনি আরও বলেন, 'ভারতীয় তাবেদারি করা ব্যক্তিদের বিচারকরা জামিন দিয়েছেন। আমরা সরকার ও আইন বিভাগকে বলতে চাই, আপনারা যদি তাবেদারি করেন, আপনাদের পতনের জিন্য মাঠে নামব।'

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট জমির উদ্দিন, আলিফের চাচাত ভাই আদনান হোসেন, রিদোয়ান হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, 'আওয়ামী সন্ত্রাসীরা ইসকন মন্দিরে অস্ত্র নিয়ে আশ্রয় নিয়েছে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। চিন্ময়ের জামিন বাতিল করে তাকে আইনের আওতায় আনতে হবে। ইসকন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। নওফেল ভারতীয় এজেন্ড ছিলেন।

তারা বলেন, আমরা আসিফ নজরুলের কাছে প্রশ্ন রাখছি— গত ১৫ বছরে নির্যাতনের শিকার অনেককে জামিন দেওয়া হয়নি। জামায়াত নেতা আজহারুল ইসলামকে জামিন দেওয়া হয়নি। কীভাবে চিন্ময়কে জামিন দেওয়া হয়! যারা হামলা করেছে, তারা ঘুরে বেড়াচ্ছে। জামিন পেয়ে যাচ্ছে। চট্টগ্রাম জুলাই আন্দোলনকারী ১৯ জন সহযোদ্ধার নামে মামলা চলমান। আরেকটি গণঅভ্যুত্থানের হবে। এর মাধ্যমে র, ইসকন ও ভারতীয় তাবেদার বিতারিত হবে।

গত ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার দায়ে চট্টগ্রামের কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। পরে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর পুলিশের কাছে হস্তান্তর করে।

২৫ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পরের দিন মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়। ২৬ নভেম্বর বিকেলে চট্টগ্রামের আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়।

সংঘর্ষের এক পর্যায়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী।

Related Topics

টপ নিউজ

ইসকন / চিন্ময় কৃষ্ণ দাস / জামিন / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • জুলাইয়ের হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের জামিন
  • আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস, এখনই মিলছে না মুক্তি
  • প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net