Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারের তালিকায় এলো নিহত ছাত্রলীগ নেতার নাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2025, 10:35 pm
Last modified: 30 April, 2025, 10:44 pm

Related News

  • টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি
  • জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারকে বিতাড়িত করেছি, এখন রাষ্ট্র গড়ার দায়িত্ব আমাদের: নাহিদ ইসলাম
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিংয়ের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারের তালিকায় এলো নিহত ছাত্রলীগ নেতার নাম

শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। মৃত্যুর দীর্ঘ সাত মাস পরও কীভাবে তার নাম বহিষ্কারের তালিকায় এলো- তা নিয়ে উঠেছে প্রশ্ন।
টিবিএস রিপোর্ট
30 April, 2025, 10:35 pm
Last modified: 30 April, 2025, 10:44 pm
শামীম মোল্লা। ফাইল ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ১২ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই তালিকায় রয়েছে গত বছরের সেপ্টেম্বরে নিহত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নাম। এ ঘটনা জানাজানি হওয়ার পর পুরো ক্যাম্পাসে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক।

গতবছরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৪, ১৫ ও ১৭ জুলাই ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসী এবং পুলিশ হামলা চালায়। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। 

গত সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গত ১৭ মার্চ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

কিন্তু চিঠির তালিকায় দেখা যায়, বহিষ্কৃতদের মধ্যে আছেন শামীম মোল্লা, যিনি ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ক্যাম্পাসে একদল শিক্ষার্থীদের পিটুনির শিকার হন। এরপর ওই দিনই আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের দুই ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। মৃত্যুর দীর্ঘ সাত মাস পরও কীভাবে তার নাম বহিষ্কারের তালিকায় এলো- তা নিয়ে উঠেছে প্রশ্ন।

এবিষয়ে ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এমরান জাহান বলেন, "কেউ মারা গেলে তো আসামির খাতায় থাকার কথা নয়। এখানে নিশ্চয়ই ভুল হয়েছে। হয়তো আগের কোনো তালিকা অনুযায়ী, এই বহিষ্কারের নাম পাঠানো হয়েছে।"

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, "নাম প্রকাশ ও বহিষ্কারের সিদ্ধান্ত নিতে এত সময় নিলেও- এই ধরনের ভুল প্রমাণ করে প্রশাসনের চরম উদাসীনতা। শামীম মোল্লার মৃত্যু পুরো ক্যাম্পাসেই আলোচিত ঘটনা ছিল। এমন ভুল কাম্য নয়।"

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বীকার করেন, "সিন্ডিকেট থেকে পাওয়া তালিকা শিক্ষা শাখা প্রস্তুত করেছিল। ৩৭টি বিভাগে আলাদা আলাদা চিঠি স্বাক্ষর করার সময় অসাবধানতাবশত এমন ভুল হয়েছে। দ্রুত সংশোধন করে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে।"

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ক্যাম্পাসে একাধিকবার হামলা চালায় ছাত্রলীগ, বহিরাগত সন্ত্রাসী ও পুলিশ। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন।

৫ আগস্টের পর নতুন প্রশাসন দায়িত্ব নিয়ে ঘটনার তদন্তে কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ২৫৯ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। যাদের ছাত্রত্ব শেষ, তাদের সনদ ও ফলাফল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / শামীম মোল্লা / ছাত্রলীগ / বহিস্কার / তালিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি
  • জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারকে বিতাড়িত করেছি, এখন রাষ্ট্র গড়ার দায়িত্ব আমাদের: নাহিদ ইসলাম
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিংয়ের অভিযোগ

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net