Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরে ২ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
30 April, 2025, 11:40 am
Last modified: 30 April, 2025, 11:45 am

Related News

  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ
  • ১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা বিটিএমএর
  • কর্মচারীকে বাঁচাতে গিয়ে গাজীপুরে রেস্তোরাঁমালিক খুন, আটক ৩
  • গণভোটেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা: সরফ উদ্দিন আহমদ

শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরে ২ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 

বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার সামনে অবস্থান করছেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
এম. আসাদুজ্জামান সাদ
30 April, 2025, 11:40 am
Last modified: 30 April, 2025, 11:45 am

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড নামের দুটি তৈরি পোশাক কারখানা শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টার সংশ্লিষ্ট কারখানার ফটকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া। বিষয়টি নিয়ে কারখানা দুটির শ্রমিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ীতে এম এম গ্রুপের তিনটি কারখানা রয়েছে। আগে বিভিন্ন দাবি উঠলে মালিকপক্ষ তা মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে কারখানা পরিচালনা করত। তবে সম্প্রতি কিছু শ্রমিক কর্তৃপক্ষের সঙ্গে অশোভন আচরণ করেন। এ ঘটনায় তিন শতাধিক শ্রমিককে ছাঁটাই করে তাদের পাওনা পরিশোধ করা হয়।

পরবর্তীতে একটি গুজব ছড়ায় যে, ছাঁটাইকৃত এক শ্রমিককে মারধর করা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন এবং কারখানার ভেতরে বিক্ষোভ করে বেরিয়ে যান। এরপর মালিকপক্ষ মঙ্গলবার রাতেই কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়।

কারখানার সহকারী ব্যবস্থাপক (মানব সম্পদ বিভাগ) স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গার্মেন্টস, প্রিন্টিং ও এমব্রয়ডারি ডিভিশনের শ্রমিকরা মঙ্গলবার সকালে কাজে উপস্থিত হয়ে ইচ্ছাকৃতভাবে কাজ বন্ধ করে দেন এবং উচ্ছৃঙ্খল আচরণ করেন। মালিকপক্ষ বারবার অনুরোধ করলেও তারা কাজে ফেরেননি। এতে কারখানা ক্ষতির মুখে পড়ে। এসব আচরণ শ্রম আইনে বেআইনি ধর্মঘট হিসেবে বিবেচিত।

এ অবস্থায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী ২০১৩ ও ২০১৮) এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার গার্মেন্টস ডিভিশনের সব শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরিবেশ অনুকূলে এলে খুলে দেওয়ার বিষয়ে পরবর্তী নোটিশে জানানো হবে।

কারখানার কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ছাঁটাইয়ের পর পাওনা মিটিয়ে দেওয়া হলেও মালিকপক্ষের লোকজন কিছু শ্রমিককে মারধর করেছেন বলে শুনে তারা কাজ বন্ধ করে দেন। মঙ্গলবার রাত ১০টার দিকে কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়, যা তারা বুধবার সকালে এসে দেখেছেন।

প্রশাসনিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, ১৩(১) ধারায় গার্মেন্টস ডিভিশন বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, 'একটি গুজব ছড়িয়েছে, মালিক পক্ষের লোকজন ছাঁটাইকৃত এক শ্রমিককে মারধর করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।'

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, 'এম এম গ্রুপের মালিকপক্ষ সব সময়ই নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে অন্যান্য কারখানার রেশ ধরে ঐ গ্রুপের শ্রমিকরাও অসৌজন্যমূলক আচরণ করেন। এসব কারণে মালিকপক্ষ ৩টি কারখানার মধ্যে পোশাক উৎপাদনের সাথে জড়িত এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লি. কারখানা দুটি ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে।'

বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার সামনে অবস্থান করছেন বলে জানিয়েছেন তিনি।

Related Topics

টপ নিউজ

শ্রমিক বিক্ষোভ / কারখানা বন্ধ / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ
  • ১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা বিটিএমএর
  • কর্মচারীকে বাঁচাতে গিয়ে গাজীপুরে রেস্তোরাঁমালিক খুন, আটক ৩
  • গণভোটেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা: সরফ উদ্দিন আহমদ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net