Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য মানুষ জীবন দেয়নি: আমীর খসরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2025, 06:45 pm
Last modified: 28 April, 2025, 08:45 pm

Related News

  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে: রিজভী
  • আশা করছি স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে হবে: ইসি আনোয়ারুল
  • দেশকে অস্থিতিশীল করতে পলাতক ফ্যাসিস্ট কলকাঠি নাড়ছে, আর গুপ্ত-সুপ্তরা পাখা দিয়ে বাতাস দিচ্ছে: রিজভী 
  • বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল

কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য মানুষ জীবন দেয়নি: আমীর খসরু

আমীর খসরু বলেন, গত ১৬ বছরের লড়াই ছিল গণতন্ত্রের জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য।
টিবিএস রিপোর্ট
28 April, 2025, 06:45 pm
Last modified: 28 April, 2025, 08:45 pm
আজ (২৮ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির সঙ্গে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের আল জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হবে, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যে সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য মানুষ জীবন দেয়নি, ত্যাগ স্বীকার করেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। 

আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির সঙ্গে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় বিএনপির সঙ্গে লড়াই করেছে এমন ৫০টি রাজনৈতিক দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যে ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে।

এছাড়া ওই সব রাজনৈতিক দল সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেই সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের রূপরেখা দেওয়ার ঘোষণার দাবি জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে প্রশ্নের জবাব দিয়ে পাল্টা প্রশ্ন করেন আমীর খসরু। জনগণ বলতে কারা, এ প্রশ্ন তুলে তিনি বলেন, 'জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী, সুবিধাভোগী, যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করেছে...এটা তো কারও বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই।'

তিনি বলেন, গত ১৬ বছরের লড়াই ছিল গণতন্ত্রের জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য।

ব্রিফিংয়ে আমজনতার দলের মহাসচিব তারেক রহমান বলেন, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে। এখন সে অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। সরকার বলেছে, দলগুলোর মতামত ওয়েবসাইটে প্রকাশ করবে, কে কী চায় সেটা জনগণ দেখবে। তাহলে উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধ কারা কারা চায়নি সেটা দেখান। এখন দেখা যাচ্ছে সরকারের মধ্যে ক্ষমতার লোভ, যা তাদের আকারে ইঙ্গিতে বোঝা যাচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে আলোচনায় আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এর মানে কি ৫ জানুয়ারি, ১০ জানুয়ারি হবে? না। আমরা বলছি ডিসেম্বরের মধ্যে, মানে আগস্ট ও নভেম্বরেও হতে পারে।
 

Related Topics

টপ নিউজ

বিএনপি / নির্বাচন / আমীর খসরু মাহমুদ চৌধুরী / রোডম্যাপ / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে: রিজভী
  • আশা করছি স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে হবে: ইসি আনোয়ারুল
  • দেশকে অস্থিতিশীল করতে পলাতক ফ্যাসিস্ট কলকাঠি নাড়ছে, আর গুপ্ত-সুপ্তরা পাখা দিয়ে বাতাস দিচ্ছে: রিজভী 
  • বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net