Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
আ.লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া তেজগাঁও কলেজের শিক্ষকসহ দুজন কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2025, 05:50 pm
Last modified: 19 September, 2025, 05:57 pm

Related News

  • ১৮ এপ্রিলেই অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 
  • জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
  • ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • ৭ বছরের শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু, দুই জনের ১০ বছর কারাদণ্ড

আ.লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া তেজগাঁও কলেজের শিক্ষকসহ দুজন কারাগারে

আজ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
19 September, 2025, 05:50 pm
Last modified: 19 September, 2025, 05:57 pm
আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য মো. কামরুজ্জামানকে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ছবি: টিবিএস

রাজধানীর তেজগাঁও এলাকায় ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক এস এম আশরাফুল আলম আসকরকে (৬০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

এদিকে বাংলামোটর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে একই মামলায় দলটির কৃষি ও সমবায় উপকমিটির সদস্য মো. কামরুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন অধ্যাপক আসকরকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম।  

আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এ আসামি কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের মাধ্যমে ঢাকা শহরে ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়ে আসছেন। মিছিল আয়োজনে তিনি অর্থের যোগানদাতা হিসেবেও তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। তি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভবনা রয়েছে।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন পাটোয়ারী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার জামিনের বিরোধিতা করেন। 

উভয়পক্ষের শুনানি শেষে আদালত অধ্যাপক আসকররের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ফার্মগেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। 

মামলার অভিযোগে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর দুপুরে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ ২/এ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ব্যানারসহ মিছিল করেন। একপর্যায়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। 

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন তেজগাঁও থানার উপপরিদর্শক একেএম নিয়াজউদ্দিন মোল্লা।

বাংলামোটরে ঝটিকা মিছিল: আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কারাগারে

এদিকে বাংলামোটর এলাকায় আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে একই মামলায় দলটির কৃষি ও সমবায় উপকমিটির সদস্য মো. কামরুজ্জামানকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত।

এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাকরাইল পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান।

আসামিপক্ষের আইনজীবী শিহাব মাহমুদ জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আজিজুল হক দিদার জামিনের বিরোধিতা করেন। 

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকার মগবাজার এলাকা থেকে কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের সদস্যরা গত ১২ সেপ্টেম্বর বেলা পৌনে ৩টার দিকে রমনা থানার রুপায়ন টাওয়ারের সামনে মিছিল করেন। তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে কয়েকজনকে আটক করে। 

এ ঘটনায় ওইদিনই রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
 
Related Topics

টপ নিউজ

আদালত / শুনানি / জামিন / কারাগার / আওয়ামী লীগ / মিছিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • ১৮ এপ্রিলেই অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 
  • জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
  • ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • ৭ বছরের শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু, দুই জনের ১০ বছর কারাদণ্ড

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net