Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
জাফলং-ভোলাগঞ্জসহ ১৭ পাথর কোয়ারির ইজারা স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2025, 10:00 pm
Last modified: 27 April, 2025, 10:05 pm

Related News

  • ইজারা থেকে সরকারি নিয়ন্ত্রণে যাচ্ছে আবাহনী মাঠ, উন্মুক্ত হবে সাধারণের জন্য
  • এনসিটি-সিসিটির ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি
  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • জাফলংয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত

জাফলং-ভোলাগঞ্জসহ ১৭ পাথর কোয়ারির ইজারা স্থগিত

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ৫১টি পাথর কোয়ারির মধ্যে পরিবেশগত বিবেচনায় ১৭টি কোয়ারির ইজারা প্রদান স্থগিত করা হয়েছে। এর মধ্যে ইসিএ এলাকায় অবস্থিত জাফলংসহ আদালতের নিষেধাজ্ঞাধীন কোয়ারিগুলোতেও ইজারা কার্যক্রম বন্ধ থাকবে।
টিবিএস রিপোর্ট
27 April, 2025, 10:00 pm
Last modified: 27 April, 2025, 10:05 pm
ছবি: টিবিএস

সিলেটের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত জাফলংকে পাথর কোয়ারি হিসেবে ইজারা প্রদান সম্পূর্ণভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি নৈসর্গিক সৌন্দর্য রক্ষায় ভোলাগঞ্জ, উৎমাছড়া, রতনপুর, বিছানাকান্দি ও লোভাছড়া পাথর মহালেও নতুন করে কোনো ইজারা দেওয়া হবে না।

রোববার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে গেজেটভুক্ত পাথর, সিলিকাবালু, নুড়ি পাথর ও সাদা মাটি কোয়ারিগুলোর ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ৫১টি পাথর কোয়ারির মধ্যে পরিবেশগত বিবেচনায় ১৭টি কোয়ারির ইজারা প্রদান স্থগিত করা হয়েছে। এর মধ্যে ইসিএ এলাকায় অবস্থিত জাফলংসহ আদালতের নিষেধাজ্ঞাধীন কোয়ারিগুলোতেও ইজারা কার্যক্রম বন্ধ থাকবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয় এবং ইজারা প্রদান স্থগিত করা হয়। পাশাপাশি কয়েকটি কোয়ারিতে আদালতের নিষেধাজ্ঞাও জারি ছিল। তবে শ্রমিক ও ব্যবসায়ীরা কোয়ারিগুলো পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিলেন।

এ অবস্থায় গত ১৩ জানুয়ারি মন্ত্রণালয় কোয়ারির ইজারা প্রদানের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। এতে শ্রমিক ও ব্যবসায়ীরা কোয়ারি চালুর আশা প্রকাশ করেছিলেন। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে রোববারের সভায় নতুন করে ইজারা স্থগিত রাখাসহ অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, অন্যান্য কোয়ারিতে ইজারা প্রদানের আগে পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে শ্রমিকদের নয়, প্রকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে অবৈধভাবে উত্তোলিত কোনো পাথর বিক্রি না করে কাস্টমসের মাধ্যমে সরকারের নির্মাণকাজে ব্যবহারের জন্য সরবরাহ করা হবে।

সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, শুধু পাথর মহাল নয়, অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন রোধেও একই নীতিমালা অনুসরণ করা যেতে পারে। এতে পরিবেশ ও জনস্বার্থ রক্ষা পাবে এবং বালি ও পাথরের মতো প্রাকৃতিক সম্পদ আইনের আওতায় জনগণের কল্যাণে ব্যবহৃত হবে।

তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তর পূর্বের সীমাবদ্ধতা কাটিয়ে এখন থেকে দেশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
 
Related Topics

টপ নিউজ

পাথর উত্তোলন / জাফলং / প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা / ইজারা / জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা / সৈয়দা রিজওয়ানা হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • ইজারা থেকে সরকারি নিয়ন্ত্রণে যাচ্ছে আবাহনী মাঠ, উন্মুক্ত হবে সাধারণের জন্য
  • এনসিটি-সিসিটির ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি
  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • জাফলংয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net