Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
ইজারা থেকে সরকারি নিয়ন্ত্রণে যাচ্ছে আবাহনী মাঠ, উন্মুক্ত হবে সাধারণের জন্য

বাংলাদেশ

শেখ আবদুল্লাহ
16 September, 2026, 02:25 pm
Last modified: 16 September, 2026, 02:42 pm

Related News

  • এনসিটি-সিসিটির ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি
  • রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  

ইজারা থেকে সরকারি নিয়ন্ত্রণে যাচ্ছে আবাহনী মাঠ, উন্মুক্ত হবে সাধারণের জন্য

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যাওয়ার পর মাঠটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
শেখ আবদুল্লাহ
16 September, 2026, 02:25 pm
Last modified: 16 September, 2026, 02:42 pm
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন আবাহনী লিমিটেডের নিয়ন্ত্রণে থাকা ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আবাহনী মাঠ সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। মাঠটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।

এ উপলক্ষে আগামীকাল ১৭ সেপ্টেম্বর দুপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এদিন ধানমন্ডি ৮ ও ৯ নম্বর সড়কের মাঝে অবস্থিত ধানমন্ডি মাঠও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন দেওয়া হবে। এজন্য আলাদা স্বারক স্বাক্ষরিত হবে। 

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যাওয়ার পর মাঠটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ মাঠটি ধানমন্ডি ক্রিকেট মাঠ হিসেবেও পরিচিত। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, আবাহনী লিমিটেডকে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়া হলেও ক্লাব কর্তৃপক্ষ বেশ কয়েক বছর ধরে ইজারার অর্থ পরিশোধ করেনি। এ অবস্থায় মাঠটির নিয়ন্ত্রণ সরকারের কাছে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সুত্রে জানা গেছে,  আবাহনী লিমিটেড ১৯৯৬ সালে মাঠের ৯.৭৬ একর জমি ৯৯ বছরের জন্য ইজারা চেয়ে আবেদন করে। পরে ১৯৯৮ সালে মাঠের সিংহভাগ জমি এবং ২০১০ সালে অবশিষ্ট ০.৮৯ একর জমি একই মেয়াদে ইজারা দেওয়া হয়। সব মিলিয়ে ইজারার আওতায় আসে ১০.৬৫ একর জমি।

ইজারার শর্ত অনুযায়ী, মাঠটি ক্রীড়া কর্মকাণ্ড, ক্রীড়া অনুশীলন ও খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহারের কথা ছিল। একই সঙ্গে মাঠের পাবলিক পার্কের বৈশিষ্ট্য পরিবর্তন, বাণিজ্যিক স্থাপনা বা মার্কেট নির্মাণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণে বিধিনিষেধ ছিল।

তবে সময়ের সঙ্গে মাঠের বড় অংশে বিভিন্ন স্থাপনা ও ক্রীড়া অবকাঠামো গড়ে ওঠে। বর্তমানে সেখানে শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী কমপ্লেক্সে ক্লাবের কার্যালয়, সুইমিংপুল, জিমনেশিয়ামসহ বিভিন্ন ইনডোর ক্রীড়া সুবিধা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

ধানমন্ডি এলাকার এই মাঠের জায়গাটি ষাটের দশকে ইটভাটা হিসেবে ব্যবহার হতো। পরে জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহারের উপযোগী করা হয়।

১৯৭২ সালে আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠার পর থেকেই মাঠটিকে অনুশীলন ও খেলাধুলার কাজে ব্যবহার করে আসছে ক্লাবটি। পরে মাঠটি আবাহনী মাঠ হিসেবে পরিচিতি পায়।

সরকারি নিয়ন্ত্রণে যাওয়ার পর মাঠটি কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মাঠটি সাধারণ মানুষের খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি শিশু-কিশোরদের প্রশিক্ষণ ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে।

শুধু আবাহনী মাঠ নয়, রাজধানীর মিরপুর সিটি ক্লাব মাঠ ও কালশী মাঠও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসব মাঠও সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ফলে দীর্ঘদিন পর রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ খেলার মাঠকে ক্লাব বা অন্য কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে এনে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজধানীতে খেলার মাঠের সংকট কমাতে প্রতিটি ওয়ার্ডে একটি করে আধুনিক ফুটসাল মাঠ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৪ মার্চ  এক সরকারি তথ্যবিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের পাশাপাশি নতুন মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের পরিকল্পনায় রাজধানীর ছোট আকারের মাঠ থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ক্রীড়া অবকাঠামো বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

Related Topics

টপ নিউজ

ইজারা / আবাহনী মাঠ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • এনসিটি-সিসিটির ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি
  • রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net