Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য স্বাধীন আরাকান স্টেট গঠনের প্রস্তাব জামায়াতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2025, 09:25 pm
Last modified: 27 April, 2025, 10:32 pm

Related News

  • ঈদুল ফিতর উপলক্ষে চীনা দূতাবাস ও জামায়াতের উদ্যোগে রাজধানীতে খাবার বিতরণ 
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • আমরা গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই না: শফিকুর রহমান

চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য স্বাধীন আরাকান স্টেট গঠনের প্রস্তাব জামায়াতের

আজ (২৭ এপ্রিল) কমিউনিস্ট পার্টির সাউথ এশিয়ান জোনের ডিজিসহ তিন সদস্যের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
টিবিএস রিপোর্ট
27 April, 2025, 09:25 pm
Last modified: 27 April, 2025, 10:32 pm
চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে আজ (২৭ এপ্রিল) ঢাকায় বৈঠকে বসেছিলেন জামায়াতে ইসলামীর নেতারা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য আরাকান অঞ্চলে রোহিঙ্গাদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটি স্বাধীন আরাকান স্টেট গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

আজ রোববার (২৭ এপ্রিল) চীনের কমিউনিস্ট পার্টির  সাউথ এশিয়ান জোনের ডিজিসহ তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করে সংগঠনটি। বৈঠক শেষে সংগঠনটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের  সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় তিনি বলেন, 'বাংলাদেশে এখন ১২ লাখ রোহিঙ্গা আছে। তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। আমরা বলেছি খাবার ও আশ্রয় দেওয়া কোনো সমাধান না। সমাধান হচ্ছে তাদের নিজ ভূমিতে পুনর্বাসন করা। সেজন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি। সেটা হচ্ছে আরাকানকেন্দ্রিক রোহিঙ্গা মেজরিটি এরিয়াতে একটি ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব।'

তিনি আরও বলেন, 'চীন এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। কারণ বার্মার সঙ্গে চীনের বড় ধরনের সম্পর্ক আছে। ইন্ট্যারন্যাশনাল রিপাটরিয়েট কমিটির কথাও বলেছি।'

এই জামায়াত নেতা বলেন, 'ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট এর বিষয়ে তারা বলেছে বিষয়টি চীন সরকারের কাছে তারা বলবে এবং এ ব্যাপারে তারা উদ্যোগ নেওয়ার চেষ্টা করবে।'

তাহের বলেন, 'আমাদের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে। এখানে এই অঞ্চলে যাতে কেউ কাউকে রক্তচক্ষু দেখাতে না পারে, এজন্য ব্যালেন্স অব সিকিউরিটিজ ইস্যু নিয়ে মতবিনিময় করেছি।'

তাহের বলেন, 'আজ আমাদের পার্টি টু পার্টি মিটিং হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুযোগ এসেছে কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক বাড়ানোর। খুব দ্রুতই সম্পর্ক বাড়ছে। তারা আমাদেরকে ইন্ট্যারন্যাশনাল কনফারেন্সে দাওয়াত দিয়েছে, আমরাও দাওয়াত দিয়েছি।'

তিনি আরও বলেন, 'আমরা তিস্তা ব্যারেজ, দ্বিতীয় পদ্মাসেতু এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য বিনিয়োগ আহ্বান করেছি। আমরা বলেছি গভীর সমুদ্রবন্দরের মাধ্যমে ব্লু ইকোনমিকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশ থেকে ব্যাপকভাবে ছাত্রদের শিক্ষাবৃত্তি দেওয়ারও অনুরোধ করেছি।'

বৈঠকে সংস্কার ও নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন ডা. তাহের।

তিনি বলেন, 'চীনা প্রতিনিধিরা জানতে চেয়েছিলেন, নির্বাচন কখন কীভাবে হতে পারে। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময়সীমা দিয়েছেন, তা জামায়াত সমর্থন করে কি-না? চীনা প্রতিনিধিরা বলেছেন, বেইজিং অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। বাংলাদেশের ক্ষেত্রেও একই নীতি থাকবে।'

চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর প্রধান পেং জিউবিনের নেতৃত্বে দলটির নেতারা বৈঠকে অংশ নেন। 

অন্যদিকে, জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন- সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এহছানুল মাহবুব যোবায়ের, প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, প্রতিনিধি দলে ছিলেন নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন, নুরুল ইসলাম বুলবুল।

Related Topics

টপ নিউজ

চীনের কমিউনিস্ট পার্টি / বাংলাদেশ জামায়াতে ইসলামী / স্বাধীন আরাকান রাজ্য / রোহিঙ্গা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • ঈদুল ফিতর উপলক্ষে চীনা দূতাবাস ও জামায়াতের উদ্যোগে রাজধানীতে খাবার বিতরণ 
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • আমরা গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই না: শফিকুর রহমান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net