Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
অটোরিকশার ওয়ার্কশপ-চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসি-ডিএমপির অভিযান শিগগিরই: প্রশাসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 April, 2025, 07:10 pm
Last modified: 26 April, 2025, 07:13 pm

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
  • নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • নগরবাসীর নির্বিঘ্ন চলাচলে ফুটপাতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ
  • মিরপুরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে ফ্যাসিজমের দোসররা: ডিএনসিসি প্রশাসক

অটোরিকশার ওয়ার্কশপ-চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসি-ডিএমপির অভিযান শিগগিরই: প্রশাসক

‘বিভিন্ন এলাকার বাড়ির মালিক সমিতিকে অনুরোধ করবো, আপনারা আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশ করতে দেবেন না।’
টিবিএস রিপোর্ট
26 April, 2025, 07:10 pm
Last modified: 26 April, 2025, 07:13 pm
ছবি: সৌজন্যে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে কাজ করছে। পাশাপাশি, রাজধানীর ভেতরে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে।

তিনি বলেন, 'ডিএমপি ইতোমধ্যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা করেছে। শিগগিরই রাতে অভিযান চালিয়ে এগুলো বন্ধ করে দেওয়া হবে।'

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুরের পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএনসিসির প্রশাসক।

তিনি ডিএনসিসির ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় সাতটি প্যাকেজের আওতায় ২০ কিলোমিটার রাস্তা, ৩৪ কিলোমিটার নর্দমা ও ১৫ কিলোমিটার ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন, 'বিভিন্ন এলাকার বাড়ির মালিক সমিতিকে অনুরোধ করবো, আপনারা আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশ করতে দেবেন না। আবাসিক এলাকাগুলো যে পরিকল্পনা করে গড়া হয়েছে, তার বাইরে কিছু করতে দেবেন না। আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক কাজ করতে দেবেন না।'

তিনি বলেন, 'সিটি কর্পোরেশনের সঙ্গে স্থানীয় কমিউনিটি সোচ্চার হলে অবৈধ অটোরিকশা ও অবৈধ হকার উচ্ছেদ করা সহজ হবে।'

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, 'আমি সবাইকে অনুরোধ করব, আপনারা বিভিন্ন হাউজিং কোম্পানি থেকে প্লট কেনার আগে মৌজা ম্যাপ দেখে নিশ্চিত হবেন সেটি জলাধার নয়। যদি জলাধার হয়, দয়া করে সেই প্লট কিনবেন না। জলাধারে নির্মিত প্লটের ক্ষেত্রে পরে ঝামেলা হতে পারে।'

পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকার উন্নয়ন প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক বলেন, 'একসময় সবাই ভাবতেন এই এলাকায় কোনোদিন পাকা রাস্তা হবে না। আগে এখানে শুধু গোডাউন ভাড়া দেওয়া হতো। পরিকল্পিতভাবে মাঠের জায়গা রাখা হয়নি, গাছ লাগানো হয়নি।'

তিনি বলেন, 'ইস্টার্ন হাউজিংয়ের ভেতর দিয়ে একটি খাল ছিল। আমরা নাগরিক সমাজ আন্দোলন করে সেই খাল উদ্ধারের জন্য মামলা পর্যন্ত করেছি।'

তিনি আরও বলেন, 'সাতটি প্যাকেজের নির্মাণকাজ শেষ হলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে এবং জলাবদ্ধতা দূর হবে।'

এ সময় তিনি বলেন, 'এই এলাকায় যারা বসবাস করেন, বর্ষায় গাছ লাগিয়ে পুরো ইস্টার্ন হাউজিং এলাকাকে সবুজের চাঁদরে মুড়ে ফেলুন। অনুরোধ করবো, ছোট গাছ নয়, বড় গাছ লাগাবেন।'

তিনি আরও বলেন, 'পরিকল্পনা করে একটি রোডে কৃষ্ণচূড়া, আরেকটি রোডে সোনালু গাছ লাগান। এতে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।'

Related Topics

টপ নিউজ

ডিএনসিসি প্রশাসক / মোহাম্মদ এজাজ / ডিএনসিসি / ব্যাটারিচালিত অটোরিকশা / ঢাকা উত্তর সিটি করপোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
  • নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • নগরবাসীর নির্বিঘ্ন চলাচলে ফুটপাতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ
  • মিরপুরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে ফ্যাসিজমের দোসররা: ডিএনসিসি প্রশাসক

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net