Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
আইসিটি খাতের দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন

বাংলাদেশ

ইউএনবি
24 April, 2025, 01:10 pm
Last modified: 24 April, 2025, 01:12 pm

Related News

  • ধানমন্ডিতে আইসিটি কার্যালয়ের বাইরে দুটি ককটেল বিস্ফোরণ, ৫০ হাজার টাকায় ভাড়া করা হয় লোক: পুলিশ
  • ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের
  • জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ
  • দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

আইসিটি খাতের দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন

চলতি এপ্রিল মাসের ১৭ তারিখে টাস্কফোর্স গঠনের গেজেট প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় কমিটি প্রণয়ন করে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 
ইউএনবি
24 April, 2025, 01:10 pm
Last modified: 24 April, 2025, 01:12 pm
ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের (আইসিটি) বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তদন্ত পরিচালনা ও শ্বেতপত্র প্রণয়নের জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স ও শ্বেতপত্র কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড.  নিয়াজ আসাদুল্লাহ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আইসিটি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে, চলতি এপ্রিল মাসের ১৭ তারিখে টাস্কফোর্স গঠনের গেজেট প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় কমিটি প্রণয়ন করে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন, আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ মাহমুদ সালাম মারুফ, সাংবাদিক  মো. শরিয়ত উল্যাহ। এছাড়া প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সুস্মিত।

টাস্কফোর্সের কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, আইসিটি খাতে অনিয়ম এবং অপব্যবস্থাপনার তদন্ত এবং আইসিটি শ্বেতপত্র প্রকাশ করবে। বিগত সরকারের সময়ে সম্পাদিত সকল ধরনের চুক্তি এবং প্রকল্পের ডিপিপি, সকল অডিট রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখবে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এই টাস্কফোর্স। 

এছাড়া, 'আইসিটি শ্বেতপত্র টাস্কফোর্স' শিরোনামে সংক্ষিপ্ত ও বিস্তারিত প্রতিবেদন এ বছর ২১ জুনের মধ্যে দাখিল করতে হবে।  

টাস্কফোর্সের সদস্যরা বিধি অনুযায়ী সম্মানী বা সিটিং অ্যালাউন্স পাবেন। টাস্কফোর্সকে লজিস্টিক ও অন্যান্য সহায়তা দেবে আইসিটি বিভাগ। এছাড়া উপসচিব মো. আবু নাছের সাচিবিক সহায়তা দেবেন।

টাস্কফোর্স প্রধান অধ্যাপক ড.  নিয়াজ আসাদুল্লাহ একজন বাংলাদেশি উন্নয়ন অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করে যুক্তরাজ্যের রিডিং, মালয়েশিয়ায় মোনাশ এবং থাইল্যান্ডের চুলালংকরন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বর্তমানে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে ফেলো হিসাবে নিয়োজিত আছেন।

কমিটি সদস্য মুহাম্মদ মুস্তাফা হোসেন একজন সেমিকন্ডাক্টর ও আইওটি বিশেষজ্ঞ।  বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস এট অস্টিন থেকে ২০০৫ সালে পিএইচডি করেন

ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী ফৌজদারি প্রতিরক্ষা, দেওয়ানি মামলা, পাবলিক আইন এবং আন্তর্জাতিক আইনি পরামর্শে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন এবং উচ্চমূল্যের জালিয়াতির বিচারে বিশেষজ্ঞ। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের কাপলান হলবর্ন কলেজ থেকে এলএলবি এবং যুক্তরাজ্যের উলভার হ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেছেন।

সাংবাদিক মো. শরিয়ত উল্যাহ  দৈনিক ইত্তেফাক এবং দৈনিক বণিক বার্তায় প্রযুক্তি প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক আজকের বাংলার পরিকল্পনা সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

Related Topics

টপ নিউজ

টাস্কফোর্স গঠন / আইসিটি / দুর্নীতি / আইসিটি মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ধানমন্ডিতে আইসিটি কার্যালয়ের বাইরে দুটি ককটেল বিস্ফোরণ, ৫০ হাজার টাকায় ভাড়া করা হয় লোক: পুলিশ
  • ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের
  • জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ
  • দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net