Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
আ.লীগের মিছিলে অংশ নেওয়া খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2025, 08:35 pm
Last modified: 21 April, 2025, 08:41 pm

Related News

  • কর্মস্থলে অনুপস্থিত: অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ, বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক বরখাস্ত
  • কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • যুদ্ধকালীন অর্থনীতির সমালোচনা: বরখাস্ত রাশিয়ার শীর্ষ ব্যাংকার ও অর্থনীতিবিদ
  • ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আ.লীগের মিছিলে অংশ নেওয়া খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তা বরখাস্ত

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় তাকে বরখাস্ত করে চিঠি ইস্যু করেন খুলনা সিটি করপোরেশনের সচিব শরীফ আসিফ রহমান।
টিবিএস রিপোর্ট
21 April, 2025, 08:35 pm
Last modified: 21 April, 2025, 08:41 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া খুলনা সিটি করপোরেশনের কর আদায় শাখার ডিমান্ড সহকারী রবিউল আলমকে সাময়িক বরখাস্ত করেছে সিটি করপোরেশন। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় তাকে বরখাস্ত করে চিঠি ইস্যু করেন খুলনা সিটি করপোরেশনের সচিব শরীফ আসিফ রহমান।

রবিউল আলমের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম।

এর আগে, দুপুরের দিকে আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে তাকে সিটি করপোরেশন থেকে আটক করে সদর থানা পুলিশ।

রবিউল আলমকে বরখাস্ত করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'খুলনা সিটি করপোরেশনের কর আদায় শাখার প্রতিবেদনের প্রেক্ষিতে জানা যায়, রোববার রবিউল আলম রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করেছেন। সেই অপরাধে হরিণটানা থানায় হওয়া মামলায় আজ তাকে পুলিশ আটকও করেছে।'

খুলনা সিটি করপোরেশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৯৩ এর ৩৭(২) ধারা অনুসারে কেসিসির কোনো কর্মচারী সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থি কোনো কাযকলাপে জড়িত থাকতে পারবেন না। রবিউল আলম ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়ায় এবং কেসিসি চাকরি বিধিমালা লঙ্ঘন করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।'  

এদিকে, আজ দুপুরের দিকে রবিউল আলমের আটকের ব্যাপারটি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, 'ভিডিও ফুটেজে তাকে জিরোপয়েন্ট এলাকায় মিছিল করতে দেখা গেছে। এ কারণে তাকে হরিণটানা থানায় গ্রেপ্তার দেখানো হবে। অন্য এলাকার মিছিলগুলোতে তিনি ছিলেন কী না তা যাচাই করা হচ্ছে।'

রোববার সকাল সাড়ে ৭টার দিকে হরিণটানা থানার জিরোপয়েন্ট এলাকায় বিক্ষোভ মিছিল করে খুলনা জেলা আওয়ামী লীগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বাতিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও শেখ হাসিনাকে যথাযথ মযাদায় দেশে ফিরিয়ে আনার দাবিতে ওই বিক্ষোভ মিছিল করে তারা। 

রবিউল আলমকে ওই বিক্ষোভ মিছিলে মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। তিনি মাস্ক পরা অবস্থায় ছিলেন, তবে মোটরসাইকেলে সিটি করপোরেশনের স্টিকার লাগানো ছিল।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগের ঝটিকা মিছিল / খুলনা সিটি করপোরেশন / কর্মকর্তা / বরখাস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • কর্মস্থলে অনুপস্থিত: অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ, বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক বরখাস্ত
  • কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • যুদ্ধকালীন অর্থনীতির সমালোচনা: বরখাস্ত রাশিয়ার শীর্ষ ব্যাংকার ও অর্থনীতিবিদ
  • ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net