Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো শিল্পস্থাপনা তৈরির অনুমোদন দেবে না সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2025, 06:05 pm
Last modified: 21 April, 2025, 06:12 pm

Related News

  • মাঠ যখন লালে রাঙা: যেভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প বাঁচিয়ে রেখেছে লালসালু
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যবসায়ীদের 
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন

সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো শিল্পস্থাপনা তৈরির অনুমোদন দেবে না সরকার

আরও একটি সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে সব সরকারি ও বেসরকারি ভবন নির্মাণে কমপক্ষে ৩০ শতাংশ ব্লক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
21 April, 2025, 06:05 pm
Last modified: 21 April, 2025, 06:12 pm
সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে রয়েল বেঙ্গল টাইগার। ছবি: কৌশিক ঘোষ/ পিক্সা হাইভ/ পাবলিক ডোমেইন

সরকার সুন্দরবনের আশপাশের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত অঞ্চলের ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নতুন কোনো শিল্প প্রকল্প স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এ সিদ্ধান্ত কার্যকর করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শিগগিরই একটি সরকারি গেজেট প্রকাশ করবে বলে জানা গেছে।

সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী কমিটির ১৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সভায় ২০১৭ সালের জাতীয় পরিবেশ কমিটি এবং ২০২১ সালের নির্বাহী কমিটির অধীনে নেওয়া আগের সিদ্ধান্তগুলো সংশোধন করা হয়, যাতে এ অঞ্চলের পরিবেশ সুরক্ষা আরও জোরদার হয়।

ইসিএ ঘোষিত ১০ কিলোমিটার এলাকার মধ্যে যে শিল্প প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে স্থাপিত হয়েছে, সেগুলোর পরিবেশগত প্রভাব মূল্যায়নের জন্য নিরপেক্ষ বিশেষজ্ঞদের একটি দল গঠন করা হবে। আদালতের নির্দেশনা এবং ওই বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের ভিত্তিতে এসব স্থাপনার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে—জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিধিমালা সংশোধন, যাতে সরকারি-বেসরকারি সংস্থা ও এনজিওদের যৌথ প্রকল্প প্রস্তাব অনুমোদনের সুযোগ থাকে।

শব্দদূষণ মোকাবিলায় একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয় সভায়। এ লক্ষ্যে সব মন্ত্রণালয়ের কাছ থেকে মতামত চাওয়া হবে।

পরিবেশ মন্ত্রণালয়ের বাস্তবায়ন বাজেট বাড়ানোর পাশাপাশি বন বিভাগের কর্মীদের জন্য ঝুঁকি ভাতা প্রবর্তন বা বাড়ানোর প্রস্তাবও জমা দেওয়া হবে।

আরও একটি সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে সব সরকারি ও বেসরকারি ভবন নির্মাণে কমপক্ষে ৩০ শতাংশ ব্লক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে মে মাসে সচিব পর্যায়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ফারজানা মমতাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

সভায় কমিটির সদস্য সচিব এবং অতিরিক্ত সচিব (পরিবেশ) ফাহমিদা খানম একটি উপস্থাপনার মাধ্যমে আলোচ্যসূচি ও আগের সিদ্ধান্তগুলোর অগ্রগতি তুলে ধরেন।

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা / শিল্পস্থাপনা / শিল্প / পরিবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • মাঠ যখন লালে রাঙা: যেভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প বাঁচিয়ে রেখেছে লালসালু
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যবসায়ীদের 
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net