Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
চট্টগ্রামে ৬ দফা দাবিতে অনশনের ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2025, 05:35 pm
Last modified: 21 April, 2025, 05:38 pm

Related News

  • ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির, ১২ অক্টোবর অনশনের ডাক
  • এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • চট্টগ্রামের রাউজানে ফের প্রকাশ্যে গুলি, যুবদল কর্মী নিহত

চট্টগ্রামে ৬ দফা দাবিতে অনশনের ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের

জুনিয়র ইনস্ট্রাক্টর পদে কারুশিল্প প্রশিক্ষকদের জন্য বিতর্কিত ৩০% পদোন্নতি কোটা অবিলম্বে বাতিলসহ ছয় দফা দাবিতে আজ (২১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই অনশন কর্মসূচি শুরু হয়।
টিবিএস রিপোর্ট
21 April, 2025, 05:35 pm
Last modified: 21 April, 2025, 05:38 pm
আজ (২১ এপ্রিল) চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অনশন ধর্মঘট পালন করেন। ছবি: টিবিএস

কারিগরি শিক্ষা খাতের সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

জুনিয়র ইনস্ট্রাক্টর পদে কারুশিল্প প্রশিক্ষকদের জন্য বিতর্কিত ৩০% পদোন্নতি কোটা অবিলম্বে বাতিলসহ ছয় দফা দাবিতে আজ (২১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই অনশন কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন। দুপুর নাগাদ তারা জামালখানের প্রেস ক্লাব এলাকার সামনে অবস্থান নেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কিছু না খাওয়ার অঙ্গীকার করেন।

অনেক শিক্ষার্থীকে প্ল্যাকার্ড হাতে এবং স্লোগান দিতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন মুস্তাফিজ বলেন, 'আমরা বাধ্য হয়েছি এতটা চরম পদক্ষেপ নিতে, কারণ দীর্ঘদিন ধরে আমাদের দাবিগুলোর প্রতি গুরুত্ব দেওয়া হয়নি।'

তিনি বলেন, 'প্রতিবারই শুধু আশ্বাস পাওয়া যায়, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন হয় না। এবার আমরা পিছু হটবো না।'

শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইনস্ট্রাক্টর পদের জন্য যোগ্য ডিপ্লোমা প্রকৌশলীদের উপেক্ষা করে, অনেক ক্ষেত্রে কারিগরি শিক্ষার আনুষ্ঠানিক সনদ না থাকা কারুশিল্প প্রশিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে—যাদের অনেকেই শুধুমাত্র অষ্টম শ্রেণি, এসএসসি বা এইচএসসি পাস।

তাদের মতে, এর ফলে কারিগরি শিক্ষার মান ক্ষুণ্ন হচ্ছে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের বহু বছরের প্রশিক্ষণ ও পরিশ্রমকে অবমূল্যায়ন করা হচ্ছে।

তাদের দাবিগুলো হলো-

•   জুনিয়র ইনস্ট্রাক্টর পদের জন্য ডিপ্লোমা ডিগ্রি বাধ্যতামূলক করা

•   সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করা

•   প্রতিটি বিভাগীয় শহরে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন

•   ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে আবেদন করার সুযোগ দেওয়া,

•   বেসরকারি খাতে ন্যূনতম বেতন কাঠামো বাস্তবায়ন

•   এবং কারুশিল্প প্রশিক্ষকদের জন্য প্রস্তাবিত ৩০% কোটা সম্পূর্ণরূপে বাতিল।

Related Topics

টপ নিউজ

চট্টগাম / অনশনের ডাক / পলিটেকনিক শিক্ষার্থী / চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির, ১২ অক্টোবর অনশনের ডাক
  • এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • চট্টগ্রামের রাউজানে ফের প্রকাশ্যে গুলি, যুবদল কর্মী নিহত

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net