Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
জুলাইয়ে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ হবে: ইসি আনোয়ারুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2025, 04:00 pm
Last modified: 16 April, 2025, 04:49 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • জুলাইয়ের চেতনা নিয়ে কোনো রাজনৈতিক ব্যবসা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 

জুলাইয়ে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ হবে: ইসি আনোয়ারুল

বুধবার (১৬ এপ্রিল) খসড়া ‘রোডম্যাপ’ নিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান।
টিবিএস রিপোর্ট
16 April, 2025, 04:00 pm
Last modified: 16 April, 2025, 04:49 pm
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ফাইল ছবি: সংগৃৃহীত

জুলাইয়ে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার

তিনি বলেন, ডিসেম্বরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে প্রাক-প্রস্তুতিমূলক সব ধরনের কাজ গুছিয়ে জুলাইয়ে 'কর্মপরিকল্পনার' মুদ্রিত কপি জনসম্মুখে প্রকাশ করতে চায় নির্বাচন কমিশন।

বুধবার (১৬ এপ্রিল) খসড়া 'রোডম্যাপ' নিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান।

অন্তর্বর্তী সরকারের ঘোষিত ডিসেম্বরের ভোটকে সামনে রেখে ইসির সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে বলে জানান এ নির্বাচন কমিশনার।

এসময় তিনি বলেন, এরইমধ্যে ভোটার তালিকা হালনাগাদ, আরপিও-আচরণবিধি, নিীতিমালাসহ আইন সংস্কার, সীমানা নির্ধারণ করা হচ্ছে। এখন নতুন দলের নিবন্ধনসহ সার্বিক কাজ শেষ করে তফসিলের আগে দলগুলোর সাথে মতবিনিময় করতে চায় নির্বাচন কমিশন।

তিনি বলেন, ভোটের পথে ইসির কাজগুলোকে 'রোডম্যাপ' না বলে কর্মপরিকল্পনা হিসেবে অভিহিত করা হচ্ছে।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, , আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে একটা নিজস্ব কর্মপরিকল্পা ধরেই এগোচ্ছি। সে কর্মপরিকল্পনার বহিঃপ্রকাশ হিসেবে প্রাথমিক পযায়ে আসনের প্রশানিক বিন্যাসের তথ্য, ভোটার তালিকার তথ্য সংগ্রহ ও শেষ পযায়ে গুছিয়ে এনেছি, নিবন্ধনের কাজও একটা পযায়ে আসছি। আইনের সংশোধনী পেলে মাস তিনেকের মধ্যে শেষ করতে পারবো আশা করি।

তিনি আরও বলেন,  'আগামী তিন মাসের মধ্য আমাদের মোটামুটিভাবে ওয়ার্কপ্লানের প্রি-ওয়ার্ক হয়ে যাবে। আশা রাখি নির্বাচনের আগে ইসি যে মুদ্রিত কর্মপরিকল্পনা প্রকাশ করে,  জুন-জুলাইয়ের দিকে তার প্রিন্টেড কপি পেয়ে যাবেন আপনারা।'

তিনি জানান, নতুন দলগুলোর নিবন্ধন কাজ শেষ করে নতুন-পুরনো সবাইকে নিয়ে সংলাপে বসতে চায় ইসি।

এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার  জানান, এখন পর্যন্ত তিনটি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছেন। তবে তারা সময় বাড়ানোর জন্য বলেছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন পেতে আগ্রহী দলগুলোর আবেদন নেওয়া হবে।

সময় বাড়ানোর এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। 

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, 'সিডিউল ডিক্লারের পূর্বে স্টেকহোল্ডারদের সঙ্গে বসতে হবে। নতুন দল শর্তপূরণ করে আসার পরে, নতুন ও পুরনোদের নিয়েই আমরা বসব।'

দল নিবন্ধন শেষ করে আগস্ট-সেপ্টেম্বর বা সম্ভব হলে আরও আগে মতবিনিময় হবে বলে জানান এ নির্বাচন কমিশনার।

আইন-শৃঙ্খলা পরস্থিতির আরও উন্নতি হবে বলে আশা রাখেন তিনি। 

মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ' আমরা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি  তুলনামূলক পর্যালোচনা করি, তাহলে আমি মনে করি ধারাবাহিকভাবে তা ইম্প্রুভ হচ্ছে।  এটি যদি অব্যাহত থাকে তাহলে আমরা নির্বাচন করতে কোনো বাধা মনে করি না।'

Related Topics

টপ নিউজ

জুলাই / ইসি / আনোয়ারুল ইসলাম সরকার / নির্বাচনের কর্মপরিকল্পনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • জুলাইয়ের চেতনা নিয়ে কোনো রাজনৈতিক ব্যবসা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net