Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
আমি কিছু বলিনি, জনগণ বলেছে তারা অন্তর্বর্তী সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখতে চায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

ইউএনবি
15 April, 2025, 07:10 pm
Last modified: 15 April, 2025, 07:17 pm

Related News

  • চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • অন্তর্বর্তী আমলে বিএনপি কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল
  • ইউনূস সরকারের আমলে ‘সুপারসনিক গতিতে’ আইন প্রণয়ন: এটি কি ক্ষমতার স্পষ্ট অপব্যবহার নয়?
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

আমি কিছু বলিনি, জনগণ বলেছে তারা অন্তর্বর্তী সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখতে চায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ইউএনবি
15 April, 2025, 07:10 pm
Last modified: 15 April, 2025, 07:17 pm
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার স্পষ্ট করে বলেন, তিনি নন— জনগণই অন্তর্বর্তী সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখার পক্ষে মত দিয়েছেন।

তিনি বলেন, 'পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমি রাজনীতিবিদ নই, একথা আমার বলার তো প্রশ্নই ওঠে না। এরপর আমার কিছু বলার থাকে না।'

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে যেসব প্রভাবশালী ব্যক্তি বা তথাকথিত 'রুই-কাতলা' বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি জানান, কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

মাঠপর্যায়ের কর্মীরা গ্রেপ্তার হলেও শীর্ষ পর্যায়ের অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে— এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমি এ কথার সঙ্গে পুরোপুরি একমত নই। আমরা রুই-কাতলাদের ছাড় দিচ্ছি না — কিন্তু তাদের তো আগে জালে পড়তে হবে। জালে না পড়লে ধরা যাবে না। যারা জালে পড়ছে, তাদের ধরা হচ্ছে। তবে কেউ ধরা পড়ার পরও যদি ছাড়া পায়, তখন আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন।'

চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠান মঞ্চে ভাঙচুরের ঘটনার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 'ঘটনাটা না ঘটাই উচিৎ ছিল। যেহেতু ঘটে গেছে, এখন ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে আমরা সেই চেষ্টা করব। আমরা জনগণের জন্য কাজ করছি, কিন্তু মাঝে মাঝে জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারি না। আমরা চেষ্টা করছি; এরপরও যেসব জায়গায় ভুল হচ্ছে, সেগুলো সংশোধন করছি।'

পুলিশের নতুন ইউনিফর্ম এবং লোগো পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, 'এটি একটি নতুন উদ্যোগ, পুলিশ বাহিনীর আধুনিকীকরণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।'

নববর্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা জানান, 'নববর্ষের উৎসব শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদযাপিত হয়েছে এবং এতে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ছিল।'

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান, যারা এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করেছেন।

এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী বলেন, পুলিশি সেবা না পাওয়ার বিষয়ে জনগণের অভিযোগ রয়েছে এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ গ্রহণে গড়িমসি করার অভিযোগ উঠেছে।

তিনি জানান, 'এই সমস্যা সমাধানে আমরা অনলাইনে জিডি ও এফআইআর গ্রহণের ব্যবস্থা চালু করতে যাচ্ছি। দুইটি জেলায় পরীক্ষামূলকভাবে অনলাইন জিডি শুরু করা হবে।'

তিনি আরও বলেন, 'অনলাইনে এফআইআর গ্রহণের ব্যবস্থা শিগগিরই চালু হবে। আমরা আশা করছি, এটি একটি স্থায়ী সমাধানের পথে নিয়ে যাবে।'

পুলিশের সদর দপ্তর থেকে শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / মো. জাহাঙ্গীর আলম চৌধুরী / প্রধান উপদেষ্টা / অন্তর্বতী সরকার / মেয়াদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • অন্তর্বর্তী আমলে বিএনপি কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল
  • ইউনূস সরকারের আমলে ‘সুপারসনিক গতিতে’ আইন প্রণয়ন: এটি কি ক্ষমতার স্পষ্ট অপব্যবহার নয়?
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net