Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
সাবেক হুইপ সামশুল ও তার পরিবারের ৬ সদস্যের ব্যাংক হিসাব জব্দ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2025, 04:55 pm
Last modified: 13 April, 2025, 05:38 pm

Related News

  • সাবেক রেলমন্ত্রী মুজিবুলের সম্পত্তি জব্দ, ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
  • কক্সবাজার থেকে ফেরার পথে লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত
  • দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

সাবেক হুইপ সামশুল ও তার পরিবারের ৬ সদস্যের ব্যাংক হিসাব জব্দ

রবিবার (১৩ এপ্রিল) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-২-এর সদ্য বদলি হওয়া উপপরিচালক মো. আতিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
টিবিএস রিপোর্ট
13 April, 2025, 04:55 pm
Last modified: 13 April, 2025, 05:38 pm
সাবেক সাংসদ ও জাতীয় সংসদের সাবেক হুইপ সামশুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সামশুল হক চৌধুরী এবং তার পরিবারের ছয় সদস্যের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন, ক্যাসিনো ব্যবসায় সংশ্লিষ্টতা ও অর্থপাচারের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়।

রবিবার (১৩ এপ্রিল) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-২-এর সদ্য বদলি হওয়া উপপরিচালক মো. আতিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি টিবিএসকে বলেন, 'একটি অনুসন্ধান চলছে। আমি যেহেতু বদলি হয়েছি, তাই এ বিষয়ে মন্তব্য করা উচিত হবে না।'

দুদক সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সাবেক এমপি-মন্ত্রী এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে কমিশন। এর অংশ হিসেবে সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসায় সম্পৃক্ততা, ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

অনুসন্ধান চলাকালে এসব ব্যাংক হিসাব থেকে অর্থ পাচারের আশঙ্কায় আদালতে ব্যাংক হিসাব জব্দের আবেদন জানায় দুদক।

জব্দ করা ব্যাংক হিসাবগুলোর মধ্যে রয়েছে সাবেক এমপি সামশুল হক চৌধুরী, তার স্ত্রী কামরুন নাহার চৌধুরী, ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন, মেয়ে তাকলিমা নাছরিন চৌধুরী ও তাহমিনা নাসরিন চৌধুরী, ভাই ফজলুল হক চৌধুরী মহব্বত এবং মজিবুল হক চৌধুরী নবাব।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর দেশজুড়ে শুরু হওয়া ক্যাসিনোবিরোধী অভিযানের পর সামশুল হক চৌধুরীর নাম সামনে আসে। অভিযোগ ছিল, তিনি চট্টগ্রামে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত এবং ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। ওই বছরের ৩০ সেপ্টেম্বর দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে এবং ২৩ অক্টোবর ২২ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে, যাদের মধ্যে সামশুল হকও ছিলেন।

তবে চার বছর পর, ২০২৩ সালের ৮ মে দুদকের তৎকালীন সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক আদেশে সামশুল হক চৌধুরীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। দাবি করা হয়, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে এ সিদ্ধান্ত ঘিরে সমালোচনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, প্রভাবশালীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে অভিযোগপত্র ছাড়াই তদন্ত বন্ধ করে দেওয়া হয়।

বর্তমানে সামশুল হক চৌধুরী ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। জনশ্রুতি আছে, পরিবারের কয়েকজন সদস্য বিদেশে পাড়ি দিয়েছেন।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল হোসাইন টিবিএসকে বলেন, 'আগামী সপ্তাহে নতুন কর্মকর্তা যোগ দেবেন। এরপর তিনি অনুসন্ধানের বাকি কাজ সমাপ্ত করবেন।'
 
Related Topics

টপ নিউজ

সাবেক হুইপ / ব্যাংক হিসাব জব্দ / দুদক / সংসদ সদস্য / চট্টগাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: এএনআই
    নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার
  • পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
    ২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার
  • নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
    নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
    বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের
  • ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
    ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

Related News

  • সাবেক রেলমন্ত্রী মুজিবুলের সম্পত্তি জব্দ, ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
  • কক্সবাজার থেকে ফেরার পথে লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত
  • দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

Most Read

1
ফাইল ছবি: এএনআই
আন্তর্জাতিক

নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার

2
পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার

3
নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
অর্থনীতি

নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

5
মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের

6
২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
বাংলাদেশ

২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net