Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
টিএমএসএস-এর অবৈধ স্থাপনা ভেঙে নদীর জমি উদ্ধার করল বগুড়া জেলা প্রশাসন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 April, 2025, 10:10 am
Last modified: 11 April, 2025, 10:08 am

Related News

  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

টিএমএসএস-এর অবৈধ স্থাপনা ভেঙে নদীর জমি উদ্ধার করল বগুড়া জেলা প্রশাসন

টিবিএস রিপোর্ট
11 April, 2025, 10:10 am
Last modified: 11 April, 2025, 10:08 am

স্থানীয় এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) অবৈধ দখলে থাকার অভিযোগ ওঠা করতোয়া নদীর তীরবর্তী প্রায় ১৭ একর জমি উদ্ধারের জন্য ধারাবাহিক উচ্ছেদ অভিযান শুরু করেছে বগুড়া জেলা প্রশাসন।

প্রশাসন বলছে, টিএমএসএস অবৈধভাবে করতোয়া নদীর গতিপথ পরবির্তন, সরকারি জমিতে স্থাপনা নির্মাণ এবং পরিবেশ দূষণ করেছে।

মঙ্গলবার জেলা প্রশাসন টিএমএসএসের কাছ থেকে অবৈধভাবে দখলে থাকা প্রায় ১০ একর জমি উদ্ধার হয়েছে।

এই উদ্ধার অভিযানের প্রতিবাদে গতকাল টিএমএসএস কর্তৃপক্ষ তাদের মম-ইন হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।  সেখানে তারা দাবি করে, তাদের কোনো স্থাপনা সরকারি জমিতে নেই। তারা জমিটি সরকারের কাছ থেকে লিজ নিয়েছে।

তবে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা জানান টিএমএসএসের এই দাবি অস্বীকার করে লিজের নথিপত্রকে 'ফ্যাব্রিকেটেদ' [জাল] বলে উল্লেখ করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড উভয়ের সরকারি সীমানা নির্ধারণ ও জরিপ নিশ্চিত করেছে, নদীর উল্লেখযোগ্য অংশ ধীরে ধীরে মাটি দিয়ে ভরাট করে দখল করেছে টিএমএসএস।

টিএমএসএসের চিহ্নিত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে মেডিকেল শিক্ষার্থীদের জন্য একটি ছাত্রাবাস, একটি অক্সিজেন প্ল্যান্ট ও একটি শহীদ মিনার। আর একটি অংশে বিসিএল গ্লাস কারখানা নির্মাণ করা হয়েছে।

জেলা প্রশাসন বলছে, করতোয়া নদীর অবৈধ স্থাপনা সরানোর জন্য ফেব্রুয়ারি মাসে নোটিশ জারি করা হয়েছিল।  কিন্তু টিএমএসএস স্থাপনা না সরিয়ে নিম্ন আদালত থেকে নিষেধাজ্ঞা [ইনজাংশন] জারি করে নিয়ে আসে। তারপর প্রশাসন সরকার আদালতে জবাব দেয়। 

ডিসি হোসনা আফরোজ বলেন, 'এর আগে তারা জজ কোর্টে একটা মামলা করেছিল। কিন্তু এটা যেহেতু নদীর  জমি, সুতরাং নদীর জমি কেউ লিজ দিতে পারে না। আমরা সেই মামলায় হাইকোর্টে একটি আপিল করি এবং সেখানেও কোনো ইনজাংশন নেই।'

২০২৩ সালে করতোয়া নদীর ওপারে অবৈধভাবে একটি মাটির রাস্তা নির্মাণের চেষ্টা করার জন্য একটি ভ্রাম্যমাণ আদালত টিএমএসএসকে ১০ লাখ টাকা জরিমানা করে। একই বছরের মে মাসে বগুড়া পানি উন্নয়ন বোর্ড অবৈধ দখলের অভিযোগে টিএমএসএসের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা করেন।

Related Topics

টপ নিউজ

টিএমএসএস / অবৈধ দখল / অবৈধ স্থাপনা উচ্ছেদ / বগুড়া / করতোয়া নদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net