Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির বিশাল র‌্যালি

বাংলাদেশ

ইউএনবি
10 April, 2025, 08:15 pm
Last modified: 10 April, 2025, 08:28 pm

Related News

  • নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী হলে দেশ ছাড়ার কথা ভাবছেন ২৩% ইসরায়েলি বা তাদের স্বজনরা
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • ফিলিস্তিনি বন্দিদের ‘পালানো’ ঠেকাতে কারাগারে কুমির রাখবে ইসরায়েল, সংশোধন করল আইন
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সামরিক অভিযানে ছেলেকে বিশেষ সুরক্ষা দিতে নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু!

গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির বিশাল র‌্যালি

তিনি বিশ্বের মুসলিম নেতাদের নীরবতার সমালোচনা করে বলেন, 'নারী ও শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও দমন-পীড়ন চলছে, অথচ মুসলিম বিশ্ব নেতারা চুপ করে আছেন।'
ইউএনবি
10 April, 2025, 08:15 pm
Last modified: 10 April, 2025, 08:28 pm
ছবি: ইউএনবি

ফিলিস্তিনের গাজা ও রাফাহ শহরের নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে আজ (বৃহস্পতিবার) রাজধানীতে একটি বিশাল র‌্যালি আয়োজন করে বিএনপি।

ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যা, নৃশংসতা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে এই র‌্যালি আয়োজন করা হয়।

বিকেল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সিনিয়র নেতাদের সংক্ষিপ্ত বক্তব্যের পর বিকেল ৫টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সমাবেশের উদ্বোধন করেন।

গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র‌্যালিতে নয়াপল্টনে হাজারো মানুষের ঢল নামে।

মির্জা আব্বাস বলেন, 'অন্য যেকোনো সভার চেয়ে এই প্রতিবাদ মিছিল অস্বাভাবিক বড় হয়েছে।'

তিনি বিশ্বের মুসলিম নেতাদের নীরবতার সমালোচনা করে বলেন, 'নারী ও শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও দমন-পীড়ন চলছে, অথচ মুসলিম বিশ্ব নেতারা চুপ করে আছেন।'

বিএনপি নেতা আরও বলেন, 'মুসলিম বিশ্ব কার্যকরভাবে ঐক্যবদ্ধ হলে ইহুদিরা এতটা সাহস দেখাতে পারত না।'

ছবি: ইউএনবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদও সমাবেশে বক্তব্য দেন।

তারাও ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা ফিলিস্তিনের জনগণের ওপর চালানো গণহত্যা ও নৃশংসতার তীব্র নিন্দা জানান।

সমাবেশ শেষে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল বের করেন।

তীব্র গরম উপেক্ষা করে, রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা দুপুর থেকেই নয়াপল্টনে মিছিলে অংশ নিতে আসতে শুরু করেন।

কাকরাইল মোড় থেকে ফকিরাপুল ও আশপাশের এলাকার বিএনপি সমর্থকদের ভিড়ে পূর্ণ হয়ে যাওয়ায় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

সমর্থকরা জাতীয় পতাকার পাশাপাশি বিএনপি ও ফিলিস্তিনের পতাকা, ব্যানার, ফেস্টুন এবং ইসরায়েলি গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং ইসরায়েলবিরোধী স্লোগান দেন।

নয়াপল্টন থেকে শুরু হওয়া সমাবেশটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হয়।

এর আগে, বুধবার বিএনপি ঘোষণা দেয়, বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব বড় শহরে প্রতিবাদ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ দেশের বিভিন্ন প্রধান শহরেও একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিএনপি / র‌্যালি / ফিলিস্তিন / সংহতি প্রকাশ / ইসরায়েল / মির্জা আব্বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী হলে দেশ ছাড়ার কথা ভাবছেন ২৩% ইসরায়েলি বা তাদের স্বজনরা
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • ফিলিস্তিনি বন্দিদের ‘পালানো’ ঠেকাতে কারাগারে কুমির রাখবে ইসরায়েল, সংশোধন করল আইন
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সামরিক অভিযানে ছেলেকে বিশেষ সুরক্ষা দিতে নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু!

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net