Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান

বাংলাদেশ

রয়টার্স
31 March, 2025, 02:35 pm
Last modified: 31 March, 2025, 02:39 pm

Related News

  • কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন বাংলাদেশ?
  • জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার
  • অতীতের ফ্যাসিস্ট সরকারের ‘ফটোকপি’ দেখা যাচ্ছে বিএনপির মধ্যে: শফিকুর রহমান
  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান

বিএনপি নির্বাচনের আগে জোট গঠন করবে না বলেও জানিয়েছেন তিনি।
রয়টার্স
31 March, 2025, 02:35 pm
Last modified: 31 March, 2025, 02:39 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। ফাইল ছবি: এএফপি

এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত নাহলে— বাংলাদেশ 'অস্থিতিশীল' হতে পারে এবং 'জনগণের মধ্যে তীব্র অসন্তোষ' দেখা দিতে পারে বলে সতর্ক করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ২০২৬ সালের জুনের মধ্যেও ভোট হতে পারে এমন বক্তব্য দেওয়ার পর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য আবদুল মঈন খান এ মন্তব্য করেছেন।

শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন মঈন খান।

মঈন খান বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা চলছে, যাতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করা যায়। তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

সাক্ষাৎকারে বিএনপির এই শীর্ষ নেতা অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, 'আমরা তাদের বোঝানোর চেষ্টা করব যে, তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো—যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে ক্ষমতা ছেড়ে দেওয়া।'

তিনি বলেন, 'বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেবে। এর অর্থ হলো—কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে...সময়ই তা বলে দেবে।' এ বছর নির্বাচন না হলে পরিণতি সম্পর্কে কোনো জ্যেষ্ঠ বিএনপি নেতার পক্ষ থেকে এটিই প্রথম সতর্কবার্তা।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে তার দীর্ঘদিনের মিত্র ভারতের পালিয়ে গেছেন। তখন থেকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের ১৭ কোটি মানুষকে নেতৃত্ব দিচ্ছেন।

বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। এবিষয়ে মঈন খান বলেন, 'সাধারণভাবে, ডিসেম্বরের মধ্যেই একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরের পরে পরিস্থিতি আরও জটিল হতে পারে।'

রয়টার্সের খবরে বলা হয়, বাংলাদেশের বড় দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ চাইছে এ বছরই নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু, গত মঙ্গলবার ড. ইউনূসের দেয়া বক্তৃতায় তিনি এ বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন।

ড. ইউনূস বলেছেন, কিছুটা সময় নিয়ে নির্বাচন করলে সংস্কারের সুযোগ পাওয়া যাবে এবং এতে নির্বাচন আরও বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ হবে। ২০২৪ সালের জানুয়ারিতে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিএনপি এবং কিছু পশ্চিমা দেশ। যা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বরাবরাই অস্বীকার করে আসছে।

সাম্প্রতিক সময়ে ইউনূস সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা ও ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম বলেছিলেন, চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন। কারণ পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভালো অবস্থানে নেই।

কিন্তু, মঈন খান রয়টার্সকে বলেছেন যে, আমরা চাই এ বছরই গণতন্ত্র ফিরে আসুক।

প্রাক-নির্বাচনি জোট করবে না বিএনপি

শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দেশের বাইরে পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগ মূলত ভেঙে পড়েছে। তার দলের অনেক নেতাই বর্তমানে পালিয়ে পালিয়ে অবস্থান করছে। 

এ অবস্থায় পরবর্তী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি (জাতীয় নাগরিক দল)। ছাত্রনেতারা বলছেন, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি নিয়ে ত্যাক্ত-বিরক্ত। এজন্য তারা পরিবর্তন চাইছেন।

তবে মঈন খান বলেছেন, বিএনপির অভ্যন্তরীণ জরিপে দেখা গেছে, আগামী এক বছরের মধ্যে কোনো নির্বাচন হলে বিএনপি সহজেই সংখ্যাগরিষ্ঠতা পাবে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের তারিখ ঘোষণা হলে লন্ডন থেকে দেশে ফিরবেন।

গত কয়েক মাসে খালেদা জিয়া ও তারেক রহমানকে বেশ কয়েকটি মামলা থেকে মুক্তি দিয়েছে আদালত। ফলে দেশে ফেরার পথ সুগম হয়েছে তারেক রহমানের। 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস এবং হার্টের সমস্যা নিয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। বাংলাদেশে থাকাকালীন তিনি যে অবস্থায় ছিলেন, তার চেয়ে এখন অনেকটা ভালো আছেন। মঈন খান বলেন, খালেদা জিয়া সম্ভবত আর সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরতে পারবেন না।

তিনি বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার কোনো পরিকল্পনা বিএনপির নেই। তবে বিএনপি এককভাবে নির্বাচনে জয়ী হওয়ার পর অন্যান্য দলের সঙ্গে কাজ করবে। যার মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি।

মঈন খান বলেন, 'নির্বাচনের পর, গণতন্ত্রের পক্ষে থাকা সকলের সঙ্গে সরকার গঠন করতে আমাদের কোনো সমস্যা থাকবে না।'

 

Related Topics

টপ নিউজ

ড. আবদুল মঈন খান / বিএনপি / নির্বাচন / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন বাংলাদেশ?
  • জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার
  • অতীতের ফ্যাসিস্ট সরকারের ‘ফটোকপি’ দেখা যাচ্ছে বিএনপির মধ্যে: শফিকুর রহমান
  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net