Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
বিমসটেক সম্মেলনে ইউনূস-মিন অং বৈঠক হলে এজেন্ডায় থাকতে পারে রোহিঙ্গা ইস্যু

বাংলাদেশ

কামরান সিদ্দিকী
29 March, 2025, 09:30 pm
Last modified: 29 March, 2025, 09:35 pm

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

বিমসটেক সম্মেলনে ইউনূস-মিন অং বৈঠক হলে এজেন্ডায় থাকতে পারে রোহিঙ্গা ইস্যু

‘যদি বৈঠকটি অনুষ্ঠিত হয়, তাহলে রোহিঙ্গা ইস্যুটি অবশ্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।’
কামরান সিদ্দিকী
29 March, 2025, 09:30 pm
Last modified: 29 March, 2025, 09:35 pm
মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর প্রধান মিন অং হ্লাইং (বামে) ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

আগামী ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বে অভ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলন। এতে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে শীর্ষ পর্যায়ের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর প্রধান মিন অং হ্লাইং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে আগ্রহী।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা ইউনূস চলতি মাসের শুরুতে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামী বছরের ঈদের মধ্যে রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে জাতিসংঘের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। এই আলোচনাকে সে লক্ষ্যে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, সম্প্রতি বেইজিংয়ে ইউনূসের সঙ্গে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের [রোহিঙ্গাদের] দ্রুত রাখাইনে প্রত্যাবাসনের জন্য চীনের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের একটি সূত্র টিবিএসকে জানিয়েছে, 'মিয়ানমার সম্প্রতি বিমসটেক শীর্ষ সম্মেলনের সময় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে। তবে, বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, কারণ এটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক বিষয়।'

সূত্রটি আরও জানায়, 'যদি বৈঠকটি অনুষ্ঠিত হয়, তাহলে রোহিঙ্গা ইস্যুটি অবশ্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। তবে, থাইল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষাপটে বিমসটেক শীর্ষ সম্মেলন যথাসময়ে হবে কি না, তা নিশ্চিত নয়।'

রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশের জন্য একটি অগ্রাধিকার হওয়ায় বাংলাদেশ এই বিষয়ে ইতিবাচক ভূমিকা নিতে আগ্রহী। বৈঠকে অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

এদিকে, রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং আগামী সপ্তাহে থাইল্যান্ডে অনুষ্ঠান হতে যাওয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং তিনি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করতে আগ্রহী। এটি গৃহযুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখলের পর তার প্রথমবার কোনো দক্ষিণ-পূর্ব এশীয় দেশে সফর হতে পারে।

তবে, মিন অং হ্লাইং একাধিক পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন এবং আসিয়ানের শীর্ষ সম্মেলনে তার অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী আসিয়ানের সঙ্গে করা শান্তিচুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিয়ানমারের সামরিক জান্তার প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করতে চান। ভারতীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, মিয়ানমারের কর্মকর্তারা নয়াদিল্লিতে মোদী ও মিন অং হ্লাইংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দিয়েছেন। তবে, ভারত এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

রয়টার্সের পক্ষ থেকে মিন অং হ্লাইং সম্মেলনে যোগ দেবেন কি না জানতে চাইলে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমসটেক সদস্য দেশগুলোর সব নেতা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

চীন সফরের সময় প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে শীর্ষ চীনা নেতাদের রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়। মিয়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চীন ২০১৭ সালের শেষের দিকে ব্যাপকভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশ শুরু হওয়ার পর থেকেই এই ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপের গুরুত্বের ওপর জোর দিচ্ছে। দেশটি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Related Topics

টপ নিউজ

বিমসটেক / ড. মুহাম্মদ ইউনূস / মিন অং হ্লাইং / জেনারেল মিন অং হ্লাইং / সেনাপ্রধান মিন অং হ্লাইং / মিয়ানমার / বাংলাদেশ-মিয়ানমার / বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক / রোহিঙ্গা সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net