Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
ডিএমপির নিষেধাজ্ঞার মাঝেই শাহবাগে একদিনে এনসিপিরসহ ৩ সমাবেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 March, 2025, 08:40 pm
Last modified: 22 March, 2025, 09:12 pm

Related News

  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ: ডিএমপি
  • জনবান্ধব পুলিশিং নিশ্চিতে বিট ও কমিউনিটি পুলিশিংয়ে জোর দেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের

ডিএমপির নিষেধাজ্ঞার মাঝেই শাহবাগে একদিনে এনসিপিরসহ ৩ সমাবেশ

ডিএমপি গত ১৩ মার্চ শাহবাগ মোড়ে সব ধরনের জনসমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করে, যা এখনো কার্যকর রয়েছে।  
টিবিএস রিপোর্ট
22 March, 2025, 08:40 pm
Last modified: 22 March, 2025, 09:12 pm
আজ (২২ মার্চ) রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। ছবি: টিবিএস

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগ এলাকায় তিনটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

সমাবেশগুলোর কারণে এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে, ফলে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ইফতারের আগে যাত্রীদের ভোগান্তি বাড়ে।  

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসেবে এর নিবন্ধন বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে।  

এদিকে, 'জুলাই মঞ্চ' ব্যানারে একদল শিক্ষার্থী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করে, যা যান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলে।  

অন্যদিকে, 'ছাত্র জনতার সমাবেশ' ব্যানারে বিক্ষোভকারীদের আরেকটি দল গত বছরের জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শাহবাগে সমাবেশ করে। সারা দেশে ধর্ষণের শিকারদের জন্য ন্যায়বিচারেরও দাবি জানায় তারা।  

প্রসঙ্গত, ডিএমপি গত ১৩ মার্চ শাহবাগ মোড়ে সব ধরনের জনসমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করে, যা এখনো কার্যকর রয়েছে।  

তবে জানা গেছে, শাহবাগে মোতায়েন করা ৫০-৬০ জন পুলিশ সদস্য আজকের সমাবেশগুলোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেননি।  

ডিএমপি মিডিয়া উইংয়ের সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, 'শাহবাগে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে এবং এটি প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।' তবে তিনি আজকের বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

Related Topics

টপ নিউজ

এনসিপি / ডিএমপি / শাহবাগ / যানজট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ: ডিএমপি
  • জনবান্ধব পুলিশিং নিশ্চিতে বিট ও কমিউনিটি পুলিশিংয়ে জোর দেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net