Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক ও পরিবহণ শ্রমিকদের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2025, 02:25 pm
Last modified: 20 March, 2025, 02:32 pm

Related News

  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক ও পরিবহণ শ্রমিকদের বিক্ষোভ

সব কারখানায় ঈদের ছুটি ১০ দিন করা হয়েছে। কিন্তু ইউটা ফ্যাশন কারখানার শ্রমিকরা তা না মেনে ১২ দিন ছুটির দাবি করে। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে হোতাপাড়া এলাকায় যান চলাচল শুরু হয়।
টিবিএস রিপোর্ট
20 March, 2025, 02:25 pm
Last modified: 20 March, 2025, 02:32 pm
ছবি: টিবিএস

ঈদুল ফিতরের ছুটি বাড়ানো এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে গাজীপুরে পৃথক দুই স্থানে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক ও পরিবহণ শ্রমিকরা। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে এক স্থানে দেড় ঘণ্টা ও অপর স্থানে আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। 

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ইউটা ফ্যাশন কারখানা কর্তৃপক্ষ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ১০ দিনের ছুটি ঘোষণা দেয়। কিন্তু শ্রমিকেরা ১২ দিনের ছুটির দাবি জানায়। কারখানা কর্তৃপক্ষ এ দাবি না মানায় শ্রমিকরা বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে সেনা সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে সকাল ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সব কারখানায় ঈদের ছুটি ১০ দিন করা হয়েছে। কিন্তু ইউটা ফ্যাশন কারখানার শ্রমিকরা তা না মেনে ১২ দিন ছুটির দাবি করে। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে হোতাপাড়া এলাকায় যান চলাচল শুরু হয়।

অন্যদিকে, সিএনজি চালিত অটোরিকশায় চাঁদাবাজির প্রতিবাদে চান্দনা চৌরাস্তা এলাকায় সকাল ১১টা থেকে সিএনজি চালকরা বিক্ষোভ করেন। পরে তারা বাসন থানার সামনে নলজানি এলাকায় সড়ক অবরোধ করলে জয়দেবপুর-রাজবাড়ী সড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশের আশ্বাসে তারা সরে গেলে দুপুর সাড়ে ১২টায় যান চলাচল স্বাভাবিক হয়।

সিএনজি চালকদের অভিযোগ, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা হালিম মোল্লার নেতৃত্বে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে হুমকি দেওয়া হয় এবং কখনো কখনো জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি, হাইওয়ে পুলিশ বিভিন্ন স্থানে মামলা দিয়ে হয়রানি করছে।

এদিকে, বৃহস্পতিবার সকালে সিএনজি অটোরিকশায় চাঁদাবাজির সময় চালকরা দুই ব্যক্তিকে ধরে পুলিশে দেন। তারা হলেন এহসানুল হক (২৫) ও মো. সাদ্দাম হোসেন (৩২)।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্র্যাফিক) এস এম আশরাফুল ইসলাম বলেন, শ্রমিকরা কিছু দাবি নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বাসন থানার সামনে অবস্থান নেয়। পরে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক / মহাসড়ক অবরোধ / পোশাক শ্রমিক / পরিবহন শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net