Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
‘ওনাদের ছেড়ে দিয়ে যাওয়া উচিত’: ইফতার অনুষ্ঠানে ‘হামলা’র পর অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জাপা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 March, 2025, 11:10 pm
Last modified: 19 March, 2025, 11:13 pm

Related News

  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • মাইলস্টোন ট্র্যাজেডি: তদন্ত প্রতিবেদন অপ্রকাশিত, ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষ ভুক্তভোগী পরিবারগুলোতে

‘ওনাদের ছেড়ে দিয়ে যাওয়া উচিত’: ইফতার অনুষ্ঠানে ‘হামলা’র পর অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জাপা

‘যেহেতু তারা [দেশ পরিচালনা করতে] পারছেন না, তাই তাদের [ক্ষমতা] ছেড়ে দিয়ে যাওয়া উচিত... তারা যত তাড়াতাড়ি চলে যান, দেশ ও জাতির জন্য ততই মঙ্গল।’
টিবিএস রিপোর্ট
19 March, 2025, 11:10 pm
Last modified: 19 March, 2025, 11:13 pm
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি: সংগৃহীত

মিরপুরের কাফরুলে ইফতার অনুষ্ঠানে হামলার অভিযোগের পর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার (১৯ মার্চ) এক ভিডিও বিবৃতিতে কাদের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, 'দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বর্ণনাতীত। জনগণের জানমালের নিশ্চয়তা নেই।'

তিনি আরও বলেন, 'সরকারের প্রধান দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তারা সে দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।'

'পুলিশকে কার্যকর করার ব্যবস্থা না করে এখন দেশটাকে আগুনের মুখে ফেলে দিচ্ছে। কেউ এখানে নিরাপদ না,' বলেন তিনি।

বর্তমান সরকার দেশ চালাতে 'ব্যর্থ' উল্লেখ করে কাদের বলেন, 'যেহেতু তারা [দেশ পরিচালনা করতে] পারছেন না, তাই তাদের [ক্ষমতা] ছেড়ে দিয়ে যাওয়া উচিত... তারা যত তাড়াতাড়ি চলে যান, দেশ ও জাতির জন্য ততই মঙ্গল।'

তিনি আশঙ্কা প্রকাশ করে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তা ক্ষমতা দীর্ঘায়িত করার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে বলে মন্তব্য করেন।

এদিকে, জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে হামলার বিষয়ে জানতে চাইলে মিরপুর বিভাগের এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে জানান, ওই ইফতার সমাবেশ সম্পর্কে পুলিশ অবগত ছিল না, কারণ কোনো অনুমতি চাওয়া হয়নি।

তিনি বলেন, 'তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এ ঘটনা ঘটেছে। পাশাপাশি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্যও বাধা সৃষ্টি করেন।'

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / জিএম কাদের / ইফতার অ / হামলার অভিযোগ / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • মাইলস্টোন ট্র্যাজেডি: তদন্ত প্রতিবেদন অপ্রকাশিত, ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষ ভুক্তভোগী পরিবারগুলোতে

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net