Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
যে কারণে একজন র‌্যাপারকে অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে চাচ্ছেন নেপালের ‘জেন জি’রা

আন্তর্জাতিক

রয়টার্স
11 September, 2025, 10:55 am
Last modified: 11 September, 2025, 10:57 am

Related News

  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • বিমার টাকার জন্য এভারেস্ট অভিযাত্রীদের বিষ খাইয়ে অসুস্থ করে ভুয়া উদ্ধার অভিযানের অভিযোগ গাইডদের বিরুদ্ধে
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?

যে কারণে একজন র‌্যাপারকে অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে চাচ্ছেন নেপালের ‘জেন জি’রা

সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি পদত্যাগ করার পর সাবেক র‍্যাপার ও মেয়র বালেন্দ্র শাহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে উঠে আসেন।
রয়টার্স
11 September, 2025, 10:55 am
Last modified: 11 September, 2025, 10:57 am
ছবি: রয়টার্স

নেপালের রাজনীতিতে সাধারণত অভিজ্ঞদের দাপট দেখা গেলেও, ব্যতিক্রমী তরুণ জনপ্রতিনিধি হিসেবে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এবার আলোচনায় এসেছেন। 

সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি পদত্যাগ করার পর শাহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে উঠে আসেন।

৩৫ বছর বয়সী শাহ একসময় র‌্যাপার ছিলেন। কালো ব্লেজার ও সানগ্লাস পরিহিত অবস্থায় জনসমক্ষে হাজির হওয়া তার স্বতন্ত্র ভাবমূর্তিকে তরুণদের কাছে আরও জনপ্রিয় করেছে। ওলির পদত্যাগের পর থেকে তিনি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন।

এই সপ্তাহে ১৯ জন নিহত হওয়ার পর নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভের আয়োজন করে 'জেন জি নেপাল' নামে একটি সংগঠন। দেশটির ৩ কোটি জনসংখ্যার যেখানে অর্ধেকেরও বেশি ৩০ বছরের কম বয়সী তরুণ, সেখানে এই সংগঠনটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করেছে।

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং সাংবিধানিক বিশেষজ্ঞ বলরাম কে.সি. মনে করেন, নেপালের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেলের সঙ্গে আলোচনার জন্য জেন জি প্রতিনিধিদের মধ্যে বালেন্দ্র শাহ থাকা উচিত।

তবে, এসব আহ্বানের পরিপ্রেক্ষিতে শাহ এখনও কোনো বিস্তারিত প্রতিক্রিয়া দেননি। 

২০২২ সালের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার জয় নেপালের দলীয় রাজনৈতিক প্রথাকে চ্যালেঞ্জ করে নতুন ধারা তৈরি করে।

তার জনপ্রিয় র‌্যাপ গানগুলোর মধ্যে ২০২০ সালে প্রকাশিত 'বলিদান' বিশেষভাবে আলোচিত। দুর্নীতি, সামাজিক অবিচার ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে লেখা গানটি ইউটিউবে ১ কোটি ১০ লাখের বেশি বার দেখা হয়েছে।

'জেন জি নেপাল' গ্রুপের খসড়া নীতিমালায় শাহকে যুব ও প্রতিবাদী আন্দোলনের সম্ভাব্য প্রতিনিধি হিসেবে উল্লেখ করা হয়েছে। নীতিমালায় একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে, যার কাজ হবে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং প্রায় ১৮ মাসের মধ্যে দেশকে নির্বাচনের দিকে নেওয়া। নথি অনুযায়ী, শাহ প্রযুক্তিবিদ ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে এই পরিষদে বসবেন।
শাহ জানান, তিনি বিক্ষোভে অংশ নেননি কারণ সেগুলো মূলত ২৬ বছরের কম বয়সীদের জন্য আয়োজন করা হয়েছিল। তবে তিনি বলেন, বিক্ষোভকারীদের কথা শোনা জরুরি। গত মঙ্গলবার তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, 'এখন আপনাদের প্রজন্মকে দেশকে নেতৃত্ব দিতে হবে। প্রস্তুত থাকুন।'

১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্ম নেওয়া শাহ নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন এবং ভারতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২৩ সালে টাইম ম্যাগাজিন তাকে ১০০ জন উদীয়মান নেতার তালিকায় অন্তর্ভুক্ত করে। কাঠমান্ডুর মেয়র হিসেবে তার মেয়াদ দুর্নীতিবিরোধী প্রচেষ্টা, নগর সংস্কার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির জন্য বিশেষভাবে চিহ্নিত। তিনি পথচারী অবকাঠামো উন্নয়ন, বেসরকারি স্কুলের কর ফাঁকি দমন এবং জনশিক্ষা খাতে নজরদারি জোরদারের জন্য কাজ করেছেন।

Related Topics

টপ নিউজ

নেপাল / র‍্যাপার / অন্তর্বর্তী সরকার / বালেন্দ্র শাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • বিমার টাকার জন্য এভারেস্ট অভিযাত্রীদের বিষ খাইয়ে অসুস্থ করে ভুয়া উদ্ধার অভিযানের অভিযোগ গাইডদের বিরুদ্ধে
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net